---Advertisement---

Mahalaya 2026: রামের অকালবোধন থেকে দেবীর মহিমা, মহালয়ায় আসছে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’ শুধু মাত্র জি বাংলায়

October 7, 2026 7:04 PM
mahalaya2026
---Advertisement---

মহালয়ার ভোরে দেবী দুর্গার আবাহন ঘিরে বাঙালির আবেগ চিরন্তন(mahalaya 2026)। সেই আবহেই এবার পৌরাণিক কাহিনি ও আধুনিক ভিজ্যুয়াল উপস্থাপনার মেলবন্ধনে হাজির হচ্ছে জি বাংলার বিশেষ মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’। আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। পাশাপাশি ZEE5-এও দেখা যাবে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’।

আরও পড়ুন Narendra Modi Seva Sankalp Abhiyan Barasat | প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনসেবা স্মরণে বারাসাতে ‘সেবা সংকল্প অভিযান’

কী কী চমক থাকবে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-তে?

‘অশুভনাশিনী ত্রিনয়নী’-র মূল আখ্যান আবর্তিত হয়েছে শ্রী রামের অকালবোধন এবং দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী হয়ে ওঠার কাহিনিকে ঘিরে (mahalaya2026) রামায়ণের কাহিনি অনুযায়ী, লঙ্কার যুদ্ধে রাবণের বিরুদ্ধে লড়াইয়ের আগে শ্রী রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করেছিলেন । কথিত আছে, দেবীর পুজোয় তিনি ১০৮টি পদ্ম নিবেদন করেছিলেন। কিন্তু একটি পদ্ম কম থাকায় নিজের চোখ পদ্মের পরিবর্তে নিবেদন করতে উদ্যত হন রামচন্দ্র। তাঁর এই গভীর ভক্তি ও আত্মনিবেদনে সন্তুষ্ট হয়ে দেবী তাঁকে আশীর্বাদ করেন। শরৎকালে দেবীর এই অসময়ের আরাধনাই ‘অকালবোধন’ নামে পরিচিত। এই পৌরাণিক আখ্যানকে কেন্দ্র করেই এগিয়ে যাবে অনুষ্ঠানের গল্প । রামের দেবী বন্দনার পাশাপাশি অশুভ শক্তির বিনাশে আদ্যাশক্তির বিভিন্ন রূপের মাহাত্ম্যও তুলে ধরা হবে অনুষ্ঠানটিতে।

কোন অভিনেতা-অভিনেত্রী কোন চরিত্রে?

জি বাংলার বিশেষ মহালয়া অনুষ্ঠান ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-তে দেবী দুর্গার ভূমিকায় দেখা যাবে অঙ্কিতা মল্লিক কে । মহাদেবের চরিত্রে রয়েছেন রুবেল দাস। রাম ও সীতার চরিত্রে অভিনয় করছেন অভিষেক বসু ও ঈশা সাহা। মহিষাসুরের ভূমিকায় রয়েছেন নাইজেল।শুধু মহিষাসুরমর্দিনী নয়, দেবীর একাধিক শক্তিরূপও অনুষ্ঠানের অন্যতম আকর্ষনের কেন্দ্র । পার্বতীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য, স্কন্দমাতার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী পল্লবী শর্মা, মহালক্ষ্মীর চরিত্রে অভিনয় করছেন তানিক্ষা তিওয়ারি, ও বিন্ধ্যবাসিনী হিসেবে অভিনয় করছেন ইশানি চট্টোপাধ্যায়, শিবদূতীর ভূমিকায় অভিনেত্রী দেবাদৃতা বসু এবং ভদ্রকালীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে।

অর্থাৎ, রামের অকালবোধন থেকে শুরু করে দেবীর বিভিন্ন রূপে অশুভ শক্তির বিনাশ—পুরাণের সেই মহাগাথাই এবার নতুন আঙ্গিকে ফুটে উঠবে ‘অশুভনাশিনী ত্রিনয়নী’-তে। মহালয়ার ভোরে দেবীর মহিমার এই বিশেষ উপস্থাপনা দর্শকদের জন্য হতে চলেছে অন্যতম আকর্ষণের বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now