কলকাতা বিমানবন্দরে পরপর দু’দিন বোমা রাখার হুমকি ঘিরে বাড়ছে উদ্বেগ (Kolkata Airport Bomb Threat)। শুক্রবার বিমানবন্দরের ২৩ নম্বর গেটের কাছে মহিলা শৌচাগার থেকে হুমকি-চিরকুট উদ্ধারের পর শনিবার ফের একই ধরনের ঘটনা সামনে আসে। এ বার ফুকেত থেকে কলকাতায় আসা একটি বিমানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে লেখা বোমা থাকার বার্তা দেখতে পান কেবিন ক্রুরা।
আরও পড়ুন – Chanchal Fire Incident : মাঝরাতে চাঁচল থানার মালখানায় আগুন! শর্ট সার্কিটের আশঙ্কা, চাঞ্চল্য মালদায়
হুমকি-বার্তা সামনে আসতেই তৎপর হয়ে ওঠেন নিরাপত্তাকর্মীরা (Kolkata Airport Bomb Threat)। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নামিয়ে বিমানের ভিতরে তল্লাশি চালান সিআইএসএফ, বম্ব স্কোয়াড এবং বিমানবন্দর পুলিশের কর্মীরা। তবে তল্লাশিতে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তা সত্ত্বেও ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
কে লিখল হুমকি?
বিমানের শৌচাগারের আয়নায় লিপস্টিক দিয়ে ওই বার্তা কে লিখল, (Kolkata Airport Bomb Threat) তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযুক্তকে চিহ্নিত করতে যাত্রীদের তালিকা খতিয়ে দেখার পাশাপাশি বিমানবন্দরের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এই বার্তা লেখা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
শুক্রবারের ঘটনার সঙ্গে কি শনিবারের হুমকির যোগ রয়েছে?
শুক্রবারের হুমকি-চিরকুটের পরদিনই বিমানের ভিতরে (Kolkata Airport Bomb Threat) একই ধরনের বার্তা মেলায় দু’টি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সম্পর্কের প্রমাণ সামনে আসেনি। পরপর দু’দিনের বোমাতঙ্কে কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকির উৎস খুঁজে বের করা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন তদন্তকারীদের প্রধান লক্ষ্য।






