বৃহস্পতিবার সকাল প্রায় ৯টা ৫০ মিনিট নাগাদ (Chawri-Bazar Building Collapse) চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় একটি তিনতলা নির্মাণাধীন বাড়ি ভেঙে পড়েছে। দুর্ঘটনাটির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দমকলের অন্তত ছ’টি ইঞ্জিন পাঠানো হয়েছিল । উদ্ধারকাজের জন্য পাঠানো হয়েছিল জলের ট্যাঙ্কার সহ বিশেষ উদ্ধারকারী গাড়িও। একাধিক অ্যাম্বুল্যান্সও পাঠানো হয়েছিল দুর্ঘটনাস্থলে।গোটা উদ্ধারকাজের তদারকি করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা।
আরও পড়ুন –Election Commission of India : নির্বাচন কমিশনে বড় রদবদলের ইঙ্গিত? সীমা খান্নার ক্ষমতা নিয়ে জল্পনা
কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া হল ?
দিল্লির চাওড়ি বাজারে সকাল প্রায় ৯টা ৫০ মিনিট সিতারা (Chawri-Bazar Building Collapse) গলি এলাকায় নির্মীয়মাণ তিনতলা বাড়ি ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং চারজনকে উদ্ধার করা হয়েছে। বাড়িটি যেখানে অবস্থিত সেখানের গলিগুলো অত্যন্ত সংকীর্ণ হওয়ায় উদ্ধারকারী দলের তাঁদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাতায়াতে প্রচুর সমস্যা হচ্ছিলো । ফায়ার ব্রিগেড ও উদ্ধারকারী দলের তৎপরতায় বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে আরও ১৫ জন আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে ।
কীভাবে ঘটলো এমন ঘটনা ?
গত নভেম্বর মাসের শুরুতে দিল্লির ঐতিহাসিক (Chawri-Bazar Building Collapse) চাঁদনি চক এলাকায় অবস্থিত দিল্লি টাউন হল ভবনের আংশিক ভেঙে পড়ে। ভারী বৃষ্টির কারণে ১৬০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী ভবনটির একটি জীর্ণ ও বিপজ্জনক অংশ ভেঙে পড়ে। ২০১২ সালের পর থেকে এই ভবনটি পরিত্যক্ত ও অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল ফলে এর রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয়নি। ফলে দীর্ঘদিনের জীর্ণ দশার কারণে শেষ পর্যন্ত এর ছাদ ও দেয়ালের একাংশ ধসে পড়ে।
এমসিডি সূত্রে খবর, ভেঙে পড়া অংশটিকে আগেই বিপজ্জনক ঘোষণা করে ঘিরে দেওয়া হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষকে ওই এলাকায় যাতায়াত না করার পরামর্শও দেওয়া হয়েছিল। এক পুর আধিকারিকের দাবি, দু’দিনের প্রবল বৃষ্টিতে আগে থেকেই দুর্বল হয়ে পড়া ভবনের কাঠামো আরও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার জেরেই এই বিপত্তি।






