---Advertisement---

Indian Navy Operation: ভারতীয় নৌ-সেনার বিরাট জয়!২০ জন নাবিক-সহ উদ্ধার ইরানি ট্রলার

November 3, 2026 1:50 PM
Indian Navy Operation
---Advertisement---

ইরানের মাছ ধরার ট্রলার ‘আজিনি’ (Azini) মূলত সোমালি জলদস্যুদের (Indian Navy Operation) অতর্কিত সশস্ত্র হামলার শিকার হয়ে তাদের কবলে পড়ে।ইউরোপীয় ইউনিয়নের ভারত মহাসাগরীয় সামুদ্রিক নিরাপত্তা কেন্দ্র এবং আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত ২৯ অক্টোবর ইরানের স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ ট্রলারটি যখন ভারত মহাসাগরে সোমালিয়ার উত্তর-পূর্ব উপকূলে অবস্থান করছিল, তখন ১২ জন সশস্ত্র সোমালি জলদস্যু স্পিডবোটে করে এসে আচমকা ট্রলারটিতে উঠে পড়ে। জলদস্যুরা অস্ত্রের মুখে ট্রলারের ক্রুদের জিম্মি করে এবং দ্রুত পুরো জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। সেই সময় ট্রলারে ২১ জন ইরানি জেলে এবং সোমালিয়ার ২ জন নিরাপত্তাকর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – Nepal Helicopter Crash : এভারেস্টের কাছে বড়সড় বিপর্যয়! অবতরণের সময় দুই হেলিকপ্টারের ধাক্কা, মৃত ১

কী উদ্দেশ্য ছিল ছিনতাইকারীদের?

ছিনতাইয়ের খবর পাওয়া মাত্রই ভারত মহাসাগরের মেরিটাইম সিকিউরিটি (Indian Navy Operation) সেন্টার সতর্কতা জারি করে। তারা আশঙ্কা করছিল যে , জলদস্যুরা ট্রলারটিকে ‘মাদার শিপ’ হিসেবে ব্যবহার করবে এবং এই ট্রলারটি ব্যবহার করে অন্য বাণিজ্যিক জাহাজে হামলার পরিকল্পনা করছে। তাদের উদ্দেশ্য একটি বড় জাহাজকে ঘাঁটি বানিয়ে সেখান থেকে ছোট ছোট নৌকায় অন্য জাহাজে আক্রমণ চালানোর।

ভারতীয় নৌসেনার পক্ষে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

অভিযানে নেমে ভারতীয় নৌসেনা একটি যুদ্ধজাহাজ মোতায়েন করার (Indian Navy Operation) পাশাপাশি সমুদ্রে নজরদারির জন্য একটি বিশেষ বিমান মোতায়েন করেন । বহুক্ষণ করা নজরদারি করার পরে আজিনির অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয় নৌসেনাবাহিনী । এরপরে পরিকল্পনামাফিক সমুদ্রে নামানো হয় মেরিন কম্যান্ডোদের ভারতীয় বায়ুসেনার C-17 বিমান থেকে। যৌথ বাহিনীর প্রচেষ্টা ও অভিযানে জলদস্যুদের মোকাবিলা করতে সক্ষম হন তারা এবং পুনরায় ভারতীয় নৌসেনার হাতে ট্রলারটির নিয়ন্ত্রণ ফিরে আসে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ২০ জন বন্দিথাকা কর্মীকে । এই অভিযানে কোনো হতাহতের সংখ্যা পাওয়া যায়নি।

গত এপ্রিল – অগস্টের মধ্যে কমপক্ষে অন্তত ছ’টি বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের খবর হাতে এসেছে । গত সেপ্টেম্বর মাসে MT Honour 25 নামে একটি ট্যাঙ্কারকে ঘেরাও করে জলদস্যুরা হামলা করে এবং সেই ঘটনায় পাঁচজন কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেছে ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now