---Advertisement---

ISRO NVS-03 Launch : ইসরোর সাফল্যে গর্বিত গোটা দেশ! বিজ্ঞানীদের অভিনন্দন জানালেন মোদি

October 31, 2026 12:57 PM
ISRO NVS-03 Launch
---Advertisement---

মহাকাশ গবেষণায় ভারতের মুকুটে জুড়ল আরও এক (ISRO NVS-03 Launch) সাফল্যের পালক। শুক্রবার রাতে সফল উৎক্ষেপণের মাধ্যমে NVS-03 উপগ্রহকে মহাকাশে পাঠাল ইসরো। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে রাত ১১টা ৫১ মিনিটে GSLV-F18 রকেটের যাত্রা শুরু হয়। দীর্ঘ ২৪ ঘণ্টার কাউন্টডাউন শেষেই নির্ধারিত সময়ে উৎক্ষেপণ করা হয় রকেটটি। ইসরোর তরফে জানানো হয়েছে, নির্ধারিত পরিকল্পনা মেনেই উপগ্রহটিকে জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিটে (GTO) পৌঁছে দেওয়া হয়েছে। এই সফল অভিযান ভারতের মহাকাশ কর্মসূচিতে আরও একটি উল্লেখযোগ্য সংযোজন।

আরও পড়ুন – Fire Accident : দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আগুন! জানুন কীভাবে?

প্রায় ৫০ মিটার লম্বা GSLV-F18 রকেটটির উৎক্ষেপণের সময় মোট ওজন ছিল ৪২০ টন। এই রকেটের মাধ্যমেই কক্ষপথের উদ্দেশে পাঠানো হয় ২,২৩২ কেজি ওজনের NVS-03 উপগ্রহ। উল্লেখযোগ্য বিষয়, GSLV সিরিজের রকেটের ক্ষেত্রে এটি ২০তম উৎক্ষেপণ। বিশেষজ্ঞদের মতে, ভারতের নিজস্ব উপগ্রহভিত্তিক নেভিগেশন পরিষেবা ব্যবস্থাকে আরও উন্নত ও শক্তিশালী করে তুলতে এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কী জানালেন প্রধানমন্ত্রী?

NVS-03 উপগ্রহের সফল উৎক্ষেপণের পর ইসরোর বিজ্ঞানীদের (ISRO NVS-03 Launch) ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সাফল্যকে ভারতের প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে তুলে ধরেছেন তিনি। মোদির বক্তব্য, আধুনিক প্রযুক্তিতে তৈরি এই উপগ্রহ দেশের নিজস্ব নেভিগেশন পরিষেবা NavIC-কে আরও কার্যকর করে তুলবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ প্রযুক্তির ক্ষেত্রে বিদেশের উপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাবে এই অভিযান।

সাধারণ মানুষের প্রয়োজনীয় নেভিগেশন পরিষেবা উন্নত করার ক্ষেত্রেও NVS-03 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। মহাকাশ গবেষণায় ভারতীয় বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অধ্যবসায়, দক্ষতা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষমতার প্রশংসাও করেছেন তিনি। তাঁদের এই সাফল্যে গোটা দেশ গর্বিত বলেও উল্লেখ করেছেন মোদি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now