---Advertisement---

Fire Accident : দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন সাউথ সিটি কমপ্লেক্সে আগুন! জানুন কীভাবে?

October 30, 2026 8:02 PM
Fire Accident
---Advertisement---

কলকাতার বেশ পরিচিত ব্যস্ত বানিজ্যিককেন্দ্র হিসেবে বহু পরিচিত সাউথ (Fire Accident) সিটি মল। এমন কোনো মানুষ বোধহয় নেই যিনি সাউথ সিটি মলের নাম শোনেন নি। শুক্রবার সকালে অগ্নি সংযোগটি ঘটে।সাউথ সিটি কমপ্লেক্সের ভিতরে তিন নম্বর টাওয়ারে ২৮ তলার একটি ফ্ল্যাটে আচমকা আগুন লাগে। সকাল ৮টা নাগাদ দমকল সেই অগ্নিকাণ্ডের খবর পায়।

আরও পড়ুন – TMC Leader Arrest News : সরকারি চাকরির টোপ দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল নেতা অজিত মাহাতো

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গ্রহীত ব্যবস্থা –

খবর পেয়ে দ্রুততার সঙ্গে দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় (Fire Accident) । এবং দমকলের সাতটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতিও হতাহতের খবর পাওয়া যায় নি৷ দমকল বাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনও পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে,আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসার পরেই এর উৎস এবং লাগার সঠিক কারণ জানা সম্ভব হয়েছে।

দমকল সূত্রে কী খবর ?

দমকল সূত্রে খবর, আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে (Fire Accident)। নতুন করে তা ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ এবং দমকলের আধিকারিকেরা, ও বিদ্যুৎ সরবরাহকারী দফতর সিইএসসি-র প্রতিনিধিরাও।

কিছু দিন আগেই নিউ টাউনের মাঠপাড়ায় অগ্নি সংযোগ ঘটে৷ সম্ভবত গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নি কান্ড টি ঘটে (Fire Accident) ৷ কিছু ক্ষনে র মধ্যেই অগ্নি কা ন্ড টি ভয়া বহ আকার ধারণ করে।মুহুর্তের মধ্যেই ভষ্মীভূত হয়ে যায় বস্তি র একাধিক ঘরবাড়ি। স্থানীয় অধিবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বৃহৎ ভূমিকা পালন করে। পরের ঘটনাস্থলে পৌঁছে যায় বাগুইহাটি থানার পুলিশ। দমকল কর্মীরা অতি দ্রুততার সাথে নিউটাউনের বস্তিতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

সাউথ সিটির ঘটনায় বহুতলটির কোন অংশে টি বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বা প্রথমে কোন স্থানে আগুনটি লাগে, আগুন টি কীভাবে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে ভিতরে কেউ আটকে নেই এমনি খবর পাওয়া যাচ্ছে, সকলকে নিরাপদে যথাস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now