---Advertisement---

Amul price hike : মধ্যবিত্তের পকেটে ছেঁকা! ঘি ও মাখনের দাম বাড়ালো আমূল

November 5, 2026 6:11 PM
Amul price hike
---Advertisement---

উৎসবের মরশুমের মুখেই মধ্যবিত্তের পকেটে বড় ধাক্কা দিয়ে ঘি ও মাখনের দাম (Amul price hike) বাড়ালো ডেয়ারি জায়ান্ট আমূল (Amul)। দুধ উৎপাদনের খরচ বৃদ্ধি এবং উৎসবের কারণে বাজারে ব্যাপক চাহিদার জেরে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমূলের বিপণন সংস্থা GCMMF জানিয়েছে।

আরও পড়ুন – Cristiano Ronaldo Retirement : কাঁদালেন কোটি ভক্তকে! পর্তুগালের ৭ নম্বর জার্সি ছাড়ছেন রোনাল্ডো

নতুন দামের তালিকা অনুযায়ী প্যাকেটের দাম হয়েছে –

• ১ কেজি ঘিয়ের কার্টন এক ধাক্কায় ৫০ টাকা থেকে বাড়িয়ে ৬৮০ টাকা করা হয়েছে যা আগে ছিল ৬৩০ টাকা।
•৫০০ গ্রাম পিওর ঘি পাউচ মাখন ২০ টাকা বাড়িয়ে ৩৪৫ টাকা করা হয়েছে।আগে ছিল ৩২৫ টাকা
•৫০০ গ্রাম মাখনের প্যাকেট ১৫ টাকা থেকে বাড়িয়ে ৩২৫ টাকা করা হয়েছে (আগে ছিল ৩১০ টাকা)।
•১০০ গ্রাম মাখনের প্যাকেট ৩ টাকা বাড়িয়ে ৬৬ টাকা করা হয়েছে (আগে ছিল ৬৩ টাকা)।
•১ লিটার আমূল কাউ ঘি (গরুর দুধের ঘি) ৪০ টাকা থেকে বাড়িয়ে ৭৩৫ টাকা করা হয়েছে (আগের দাম ছিল ৬৯৫ টাকা)।

হটাৎ দাম বাড়ার কারণ?

১. পশুখাদ্য, জ্বালানি ও প্যাকেজিং সামগ্রীর দাম বৃদ্ধির ফলে ডেয়ারি চাষিদের (Amul price hike) কাছ থেকে দুধের সংগ্রহমূল্য বাড়াতে হয়েছে আমূল সংস্থাকে।


২. রাজস্থান ও গুজরাটের মতো রাজ্যগুলোতে সম্প্রতি নকল ঘিয়ের বিরুদ্ধে প্রশাসনের কড়া অভিযানের ফলে সাধারণ মানুষ আমূলের মতো নির্ভরযোগ্য ব্র্যান্ডের দিকে ঝুঁকছেন বেশি । অন্যদিকে, উৎসবের মরশুমে মিষ্টি ও অন্যান্য পদ তৈরির কারণে এমনিতেই বছরের প্রায় ৪৫% ঘি এই সময়ে ব্যবহৃত হয়। এর ফলে একদিকে যেমন পর্যাপ্ত জোগানের ঘাটতি অন্য দিকে আবার প্রবল চাহিদা এই দুয়ের যুগলবন্দী মূল্যবৃদ্ধির পথ প্রশস্ত করে দিয়েছে ।

দীপাবলি ও ভাইফোঁটার আবহে নিত্যপ্রয়োজনীয় ঘি-মাখনের এই দাম বৃদ্ধি স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উৎসবের বাজেটকে বেশ কিছুটা চাপের মুখে ফেলেছে। উৎসবের মরসুমে হটাৎ এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ফেলছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now