---Advertisement---

Guwahati Encounter News :গুয়াহাটি হোটেল হত্যাকাণ্ডে বড়সড় মোড়! এনকাউন্টারে শেষ হল অভিযুক্তের পরিণতি?

November 5, 2026 11:26 AM
Guwahati Encounter News
---Advertisement---

বুধবার ভোর প্রায় ৩. ১২ নাগাদ ঘটনাটি ঘটেছিলো (Guwahati Encounter News)। গুয়াহাটি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত শিবসাগরে ঘনকান্ত গগৈকে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা যাচ্ছে অন্য একটি মামলার তদন্তের জন্য তাঁকে নিয়ে যাচ্ছিল পুলিশের একটি দল। সেই সময়ই পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন তিনি।

আরও পড়ুন-Rescue Operation of Tigress: সীমান্ত পেরিয়ে আসামে ‘ডুয়ার্স রানি’! মঙ্গলবার তাকে ফিরিয়ে আনলেন বনমন্ত্রী

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গুলি চালায় পুলিশ(Guwahati Encounter News)। সেই গুলিতেই মৃত্যু হয় গগৈয়ের বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। গুয়াহাটির হোটেলে পাঁচজনকে গুলি করে খুন করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ঘনকান্ত গগৈ। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হয়েছিল। এরপরই বুধবার ভোরে পুলিশ কর্মীদের হাতে এনকাউন্টার হন তিনি।

ঠিক কী ঘটেছিলো?

২৬ অক্টোবর, রাত প্রায় ৯টা নাগাদ গুয়াহাটির জিএস রোডের বরা সার্ভিস এলাকায় হোটেল বিলাস ইন-এর সামনে আচমকাই ঘটনাটি ঘটে (Guwahati Encounter News)। গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। হোটেলের লিজ ও পরিচালনা নিয়ে বিবাদ মেটাতে একটি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু সেই বৈঠক শুরু হওয়ার আগেই বচসাটি চরমে ওঠে। পরিস্থিতি এমনি মারাত্মক হয়ে যায় যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। অভিযুক্ত ঘনকান্ত গগৈ আচমকায় আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতে শুরু করেন। ঘটনার খবর পেয়ে কিছুক্ষনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাঁর ব্যবহৃত পিস্তল,খালি কার্তুজ ও ভর্তি কার্তুজ।

কেন খুন করেছিলেন ঘনকান্ত গগৈ?

পুলিশ সূত্রে খবর,প্রায় এক বছর আগে হোটেলটি লিজ নিয়েছিলেন গুয়াহাটির ব্যবসায়ী ঘনকান্ত গগৈ হোটেলের মালিক হেলেনা ভরালির কাছ থেকে (Guwahati Encounter News) । ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর পাঁচ বছরের জন্য লিজ চুক্তি হয়েছিল। মাসিক ভাড়া নির্ধারিত হয়েছিল প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা।
পুলিশের বক্তব্য, হোটেলটির সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য অর্থ বিনিয়োগ করেছিলেন গগৈ। কিন্তু সংস্কারের পর হোটেলের ব্যবহার, বিভিন্ন সুযোগ-সুবিধা এবং পরিচালনা নিয়ে মালিকপক্ষের সঙ্গে তাঁর বচসা তৈরি হয়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, এই ঘটনায় মোট ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন । ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চারজনের। হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now