---Advertisement---

KG student attacked : স্কুলে ভয়ঙ্কর হামলা! KG-র শিশুকে পাথর-টব দিয়ে মার ক্লাস ৩-এর পড়ুয়ার

October 31, 2026 6:44 PM
KG student attacked
---Advertisement---

রিয়ানার স্কুলে চাঞ্চল্যকর ঘটনা! সহপাঠীর হাতেই আক্রান্ত (KG student attacked) বিশেষ চাহিদাসম্পন্ন এক খুদে পড়ুয়া। অভিযোগ, পাথর ও ফুলের টব দিয়ে বারবার আঘাত করা হয় কেজি-র ওই শিশুকে। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে সে। ঘটনাটি ঘটেছে পঞ্চকুলার সেক্টর ২০-এর সংস্কৃতি মডেল স্কুলে।

আরও পড়ুন – Maa Flyover Accident : মা ফ্লাইওভারের মুখেই মুখোমুখি সংঘর্ষ! থর-অল্টোর ধাক্কায় , আহত ৪

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত তৃতীয় শ্রেণির এক পড়ুয়া প্রথমে পাথর দিয়ে শিশুটিকে আঘাত করে। এরপর ফুলের টব দিয়েও হামলা চালানোর অভিযোগ উঠেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, আক্রান্ত শিশুটি জ্ঞান হারানোর পরেও তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

কী অভিযোগ উঠেছে ?

অভিযোগ উঠেছে, আঘাত করার পরও রেহাই পায়নি(KG student attacked) ওই খুদে। বরং বেশ কিছুক্ষণ ধরে তাকে মেঝের উপর টেনে নিয়ে যায় অভিযুক্ত পড়ুয়া। ঘটনার পর তড়িঘড়ি আহত শিশুটিকে পঞ্চকুলার সেক্টর ৬-এর সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে চণ্ডীগড়ের PGIMER হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তার অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর –

ঘটনার খবর সামনে আসতেই দ্রুত স্কুলে পৌঁছয় (KG student attacked) পুলিশ। সেক্টর ২০ থানার SHO যশদীপের নেতৃত্বে তদন্তকারী আধিকারিক প্রদীপ কুমার পুলিশকর্মীদের নিয়ে ঘটনাস্থলে যান। কী কারণে এবং কোন পরিস্থিতিতে এমন ঘটনা ঘটল, তার সূত্র খুঁজতে শুরু হয়েছে তদন্ত। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছেন আধিকারিকরা। একইসঙ্গে অভিযুক্ত পড়ুয়ার পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা জানতে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now