---Advertisement---

Honey Singh’s Nephew Accident : পঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনা, অকালে প্রাণ হারালেন হানি সিংয়ের ভাইপো!

November 1, 2026 3:35 PM
Honey Singh's Nephew Accident
---Advertisement---

রবিবার কাকভোরে পাঞ্জাবের জলন্ধরে ভয়াবহ (Honey Singh’s Nephew Accident) পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুইযুবক । মৃতদের মধ্যে রয়েছে জনপ্রিয় গায়ক হানি সিংয়ের ভাইপো বিদিত ওলক এবং স্পিড রেকর্ডাসের কর্ণধার দীনেশের ছেলে । জানা গিয়েছে , ভোরের দিকে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পরনিগমে রাখা একটি ট্রাক্টর -ট্রলিতে সজোরে ধাক্কা মারে । আঘাতের জোর এতটাই ছিল ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয় । মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শকের ছায়া নেমে আসে সংশ্লিষ্ট মহলে ।

আরও পড়ুন – Mohun Bagan Win : যুবভারতীতে মোহনবাগানের জয়জয়কার! পঞ্জাবকে হারিয়ে শীর্ষস্থান দখল

কীভাবে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা ?

পুলিশ সূত্রে জানা গিয়েছে , জলন্ধর এলাকায় একটি উড়ালপুলে (Honey Singh’s Nephew Accident) দুর্ঘটনাটি ঘটে । জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফিরছিলেন নিহত সহ আরও তিনজন । গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিলো । সেখানেই উড়ালপুলের উপর দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে । দুর্ঘটনাটি ঘটে ভোর ৩ টা নাগাদ । ঘটনাস্থালেই মৃত্যু হয় দুই যুবকের । বাকি তিনজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন । এরপর দেহ দুটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । অন্যদিকে , দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে একটি পোস্ট করেন গায়ক হানি সিং ।

এই মর্মান্তিক দুর্ঘটনায় একই সঙ্গে দুই পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় গায়ক হানি সিংয়ের ভাইপো বিদিত ওলক এবং আরভ তালওয়ারের অকালমৃত্যুতে শোকস্তব্ধ তাঁদের পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ মহল। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ভোরের এই ভয়াবহ দুর্ঘটনা ফের একবার শহরের রাস্তায় নিরাপত্তা এবং রাস্তার উপর এভাবে ট্রাক্টর-ট্রলি দাঁড় করিয়ে রাখার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে দিল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now