---Advertisement---

Mohun Bagan Win : যুবভারতীতে মোহনবাগানের জয়জয়কার! পঞ্জাবকে হারিয়ে শীর্ষস্থান দখল

November 1, 2026 1:31 PM
Mohun Bagan Win
---Advertisement---

প্রথম একাদশে একাধিক নির্ভরযোগ্য ফুটবলারের অনুপস্থিতি ( Mohun Bagan Win) ম্যাচের আগে কিছুটা হলেও দুশ্চিন্তায় রেখেছিল মোহনবাগান সমর্থকদের। ম্যাকলারেন, আপুইয়া ও মিগুয়েলের মতো পরিচিত মুখদের ছাড়াই মাঠে নামতে হয়েছিল সবুজ-মেরুন ব্রিগেডকে। তার উপর চলতি মরশুমে জয় এলেও দলের খেলায় এখনও পুরোপুরি পুরনো দাপট খুঁজে পাচ্ছিলেন না সমর্থকরা।

আরও পড়ুন – Suvendu Adhikari News : ‘বেবি আর আন্টির ভাব-ভালবাসা!’ বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক তোলপাড়

কিন্তু মাঠের লড়াইয়ে যাবতীয় আশঙ্কার জবাব দিলেন মোলিনার ছেলেরা। যুবভারতীতে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে শুরুতে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মোহনবাগানের। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে আইএসএলে টানা তৃতীয় জয় তুলে নিল কলকাতার এই ক্লাব। শুধু তাই নয়, এই জয়ের সুবাদে লিগ টেবিলের একেবারে শীর্ষস্থানও দখল করল সবুজ-মেরুন শিবির।

কীভাবে শীর্ষে মোহনবাগান?

ম্যাচের শুরুতেই আলফ্রেড প্লানাসের গোলে পিছিয়ে পড়ে চাপে ( Mohun Bagan Win) পড়ে মোহনবাগান। তবে সেই ধাক্কা কাটিয়ে ১৮ মিনিটে সামীর জ়েলকোভিচের পাস থেকে লি এরউইন সমতা ফেরান। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে, ৪২ মিনিটে এরউইনের পাস কাজে লাগিয়ে দুরন্ত শটে দ্বিতীয় গোলটি করেন দেজান দ্রাজ়িচ। বিরতির পর পঞ্জাব এফসি সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালালেও বিশাল কাইথের একাধিক গুরুত্বপূর্ণ সেভ মোহনবাগানের জয় নিশ্চিত করতে সাহায্য করে। ম্যাচের শেষদিকে মেসি বৌলির গোল অফসাইডের কারণে বাতিল হয়। যদিও গোলের সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কিছুটা খামতি ছিল, তবুও ২-১ ব্যবধানে জয় তুলে নিয়ে আইএসএলে টানা তৃতীয় জয় পেল মোহনবাগান। এই জয়ের সুবাদে লিগ টেবিলের শীর্ষস্থানও দখল করল সবুজ-মেরুন ব্রিগেড।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now