---Advertisement---

Sourav Ganguly Biopic Release : সৌরভের আপত্তি সত্ত্বেও মুক্তি ‘দুসরা’র! ব্যক্তিত্বের অধিকার নিয়ে আদালতে লড়াই দাদার

October 23, 2026 3:33 PM
Sourav Ganguly Biopic Release
---Advertisement---

ভারতীয় ক্রিকেটের এক কঠিন সময় থেকে ঘুরে দাঁড়ানোর (Sourav Ganguly Biopic Release) গল্প নিয়ে তৈরি ছবি ‘দুসরা’। তবে মুক্তির আগেই প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ঘিরে আইনি বিতর্কে জড়িয়েছে এই সিনেমা। ছবির মুক্তি স্থগিত রাখার আবেদন জানিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ। কিন্তু সেই আবেদন খারিজ হওয়ায় শুক্রবার দেশজুড়ে মুক্তি পাচ্ছে ছবিটি। যদিও মামলা থেকে এখনই অব্যাহতি পাচ্ছে না সিনেমা নির্মাতারা। আদালত জানিয়েছে, এই মামলার শুনানি চলবে। ফলে ছবির মুক্তি ঘিরে আপাতত স্বস্তি পেলেও আইনি লড়াইয়ের মীমাংসা এখনও বাকি।

আরও পড়ুন – Chorbagan Incident : চোরবাগান কাণ্ডে গ্রেফতার হলেন আরেক ‘ঘোষক’ কুশল মজুমদার ওরফে কালিয়া

অনুমতি ছাড়া সৌরভের পরিচয় ব্যবহারের অভিযোগ –

‘দুসরা’ ছবিতে তাঁর পরিচয় এবং ক্রিকেটজীবনের একাধিক ঘটনা (Sourav Ganguly Biopic Release) অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁর দাবি, এভাবে তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে বাণিজ্যিক স্বার্থে কাজে লাগানো ব্যক্তিত্বের অধিকার এবং বাণিজ্যিক অধিকারের পরিপন্থী। এই কারণেই ছবির মুক্তি আটকানোর পাশাপাশি আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে আদালত মুক্তি স্থগিতের আবেদন খারিজ করলেও মামলার শুনানি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতীয় ক্রিকেটের বদলের গল্প ‘দুসরা’য় –

১৯৯১ থেকে ২০০১ সালের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে (Sourav Ganguly Biopic Release) পাশাপাশি এগিয়েছে দুটি ভিন্ন কাহিনি। একদিকে রয়েছে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ভারতীয় ক্রিকেট দলের ঘুরে দাঁড়ানোর গল্প। নব্বইয়ের দশকে নানা চাপ ও অনিশ্চয়তার মধ্যে থাকা ভারতীয় দল কীভাবে সৌরভের নেতৃত্বে নতুন, আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে শুরু করে, সেই অধ্যায় ছবির অন্যতম আকর্ষণ। অন্যদিকে, এক সাধারণ মেয়ের ব্যক্তিগত সংগ্রাম এবং জীবনের কঠিন পরিস্থিতি পেরিয়ে নতুন করে বাঁচতে শেখার কাহিনিও তুলে ধরা হয়েছে। ক্রিকেটের পরিবর্তনের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের এই মেলবন্ধনই ছবির মূল ভাবনা।

এদিকে ২০২৭ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা সৌরভ (Sourav Ganguly Biopic Release) গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা: দ্য সৌরভ গঙ্গুলি স্টোরি’র। বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় ছবিতে সৌরভের ভূমিকায় রয়েছেন রাজকুমার রাও। সম্প্রতি দুর্গাপুজোর সময় একসঙ্গে দেখা যায় রিল ও রিয়েল লাইফের দুই মহারাজকে। নিজের বায়োপিকের অপেক্ষার মাঝেই ‘দুসরা’কে ঘিরে আইনি লড়াইয়ে খবরের শিরোনামে সৌরভ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now