---Advertisement---

Chorbagan Incident : চোরবাগান কাণ্ডে গ্রেফতার হলেন আরেক ‘ঘোষক’ কুশল মজুমদার ওরফে কালিয়া

October 23, 2026 1:21 PM
Chorbagan Incident
---Advertisement---

চোরবাগান পদপিষ্টের ঘটনায় পুলিশের জালে আরও (Chorbagan Incident) এক মাইকে ঘোষণাকারী । ধৃত কুশল মজুমদার, ওরফে কালিয়া। তদন্তে উঠে এসেছে, ঘটনার দিন মণ্ডপে মাইক হাতে ঘোষণা করছিলেন সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কুশল। এবার কালিয়াকে গ্রেফতার করে ঘটনার তদন্তে আরও এক ধাপ এগোল কলকাতা পুলিশ।

আরও পড়ুন – Ranbir Kapoor Controversy : সামান্য ভুল, আর তাতেই ট্রোলিংয়ের শিকার রণবীর কাপুর! কী বলেছিলেন অভিনেতা?

কেনো গ্রেফতার ঘোষককে?

পুলিশের দাবি, চোরবাগানের ঘটনার সময় মণ্ডপে বিপদের (Chorbagan Incident) আশঙ্কা জানিয়ে মাইকে একাধিকবার ঘোষণা করা হয়েছিল। তদন্তকারীদের অনুমান, সেই ঘোষণার আওয়াজ কুশল মজুমদার ওরফে কালিয়ার হতে পারে। তবে এ বিষয়ে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছননি তদন্তকারীরা। ঘটনার প্রকৃত ছবি সামনে আনতে সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কালিয়া—দু’জনেরই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মাইকে ঠিক কী বলা হয়েছিল, কার নির্দেশে ঘোষণা করা হয়েছিল এবং সেই ঘোষণার সঙ্গে দুর্ঘটনার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় তদন্তে নেমে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ কলকাতা পুলিশের। ১৯ জনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার করা হয় সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। গোয়েন্দাদের অভিযোগ, দুর্ঘটনার দিন মণ্ডপে মাইকে ঘোষণা করার দায়িত্বেও ছিলেন তিনি। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন বিশ্লেষণ করে নদিয়ায় তাঁর হদিস পান তদন্তকারীরা। এরপর সেখান থেকেই তাঁকে আটক করে কলকাতায় নিয়ে আসা হয় বলে জানা গিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now