---Advertisement---

TMC Leader Arrest News : সরকারি চাকরির টোপ দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ! কাঠগড়ায় তৃণমূল নেতা অজিত মাহাতো

October 30, 2026 6:53 PM
TMC Leader Arrest News
---Advertisement---

পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামে বনদপ্তরে স্থায়ী সরকারি চাকরি (TMC Leader Arrest News) পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেফতার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ। শুক্রবার , ৩০ অক্টোবর অভিযুক্ত তৃণমূল নেতাকে আদালতে পেশ করা হবে এবং তার ১৪ দিনের পুলিশ হেফাজতের জন্য আবেদন করা হবে । এই একইরকম ভাবে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি আরও বেশ কয়েক জন বেকার যুবকের কাছ থেকে টাকা নিয়েছেন বলেও জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন – Supreme Court : আইপ্যাক বিতর্কে নয়া মোড়! সুপ্রিম কোর্টের শুনানিতে কী উঠে এল?

পুলিশ সূত্রে খবর –

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবা এলাকার (TMC Leader Arrest News) বাসিন্দা সজল দাস,বয়স ২৪ , পিতা লক্ষ্মীকান্ত দাস, ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগ, অজিত মাহাতো নিজের রাজনৈতিক প্রভাব এবং রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকার কথা বলে সজলকে বন দফতরে স্থায়ী সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা চান।

সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ২০২৪ সালের ডিসেম্বর থেকে (TMC Leader Arrest News) ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে চার দফায় অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে মোট ১০ লক্ষ টাকা দেন ওই যুবক। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর ও চাকরির কোনো সুরাহা হয়নি। অভিযুক্ত তৃণমূল নেতা টাকা ফেরত চাইতে গেলে টাকা ফেরত দেননি উল্টে খুনের হুমকি দেন । এবং অতিরিক্ত ২ লক্ষ টাকাও চান ।

ঝাড়গ্রাম থানায় কোন মামলা দায়ের হয়েছে?

এই অভিযোগের ভিত্তিতে ২৯ অক্টোবর ২০২৬ তারিখে ঝাড়গ্রাম (TMC Leader Arrest News) থানায় ৪৭৪/২০২৬ নম্বর মামলা রুজু করে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(২), ৩১৮(৪), ৩০৮(৫), ৩৫১(৩), ১১১(৩) এবং ৬১(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।মামলার তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত অজিত মাহাতোকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে আনে ঝাড়গ্রাম থানার পুলিশ। এই প্রতারণার ঘটনায় আর কারা জড়িত,এবং একইরকম ভাবে কতজন যুবকের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now