ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া (Ramlila Maidan News) বন্ধ করা এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রবিবার দিল্লির রামলীলা ময়দানে জমায়েত হচ্ছে বিরোধী শিবির। INDIA জোটের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে পৌঁছেছেন বিরোধী দলের একাধিক হেভিওয়েট নেতা। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং ন্যাশনাল কনফারেন্সের ফারুক আবদুল্লা-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব এই সমাবেশে যোগ দিয়েছেন।
আরও পড়ুন – Honey Singh’s Nephew Accident : পঞ্জাবে মর্মান্তিক দুর্ঘটনা, অকালে প্রাণ হারালেন হানি সিংয়ের ভাইপো!
পাশাপাশি বিরোধী শিবিরের অন্যান্য দল থেকেও নেতা ও প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। SIR ইস্যুতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিজেদের অবস্থান আরও জোরালো করতেই এই কর্মসূচির আয়োজন করেছে INDIA জোট।
কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল?
INDIA জোটের সমাবেশ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়েছে দিল্লির রামলীলা (Ramlila Maidan News) ময়দান। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৪ হাজারেরও বেশি পুলিশকর্মী এবং CAPF-এর একাধিক কোম্পানি। গোটা এলাকাকে ১৪টি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। নজরদারির জন্য বসানো হয়েছে ২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা। আয়োজকদের অনুমান, এই কর্মসূচিতে প্রায় ৫০ হাজার মানুষের সমাগম হতে পারে। যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পাশাপাশি জরুরি পরিষেবার গাড়ি চলাচলের জন্যও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।






