দুর্গাপুজোর প্রিভিউ শো ও পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক দুর্নীতির (Indranil Sen News) অভিযোগে আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। তদন্তের স্বার্থে তাঁর স্ত্রী মধুছন্দা সেনকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল পুলিশ। এবার তদন্তকারীদের নজরে ইন্দ্রনীলের মেয়ে আভেরি সেন। তাঁকেও লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ, সরকারের ট্রেন্ডের টাকা জমা পড়েছে ইন্দ্রনীল-কন্যার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও। সূত্রের খবর, সোমবার দুপুর ১২টায় তাঁকে তলব করেছে পুলিশ।
আরও পড়ুন – Nandan Controversy : নন্দন থেকে সরল মমতার নামাঙ্কিত ফলক !কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা?
কেন তলব মেয়েকে ?
ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর প্রিভিউ শোয়ের পাস বিক্রির (Indranil Sen News) অভিযোগে তদন্তের জাল আরও বিস্তৃত করল পুলিশ। এবার লালবাজারের বিশেষ তদন্তকারী দলের (SIT) মুখোমুখি হতে হল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা সেনকে। শনিবার তাঁকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার মাত্র তিন দিনের মাথায় এই তলব ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। রাত ৮টা পর্যন্ত চলে দফায় দফায় জেরা। তদন্তকারীদের দাবি, পুজোর পাস বিক্রির সঙ্গে যুক্ত ‘মাস আর্ট’ সংস্থার প্রেসিডেন্ট পদে ছিলেন মধুছন্দা। এই দুর্নীতির ঘটনায় পরিবারের অন্য সদস্যদের ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ।
জেরা করে পাওয়া কিছু তথ্য –
তদন্তে ইন্দ্রনীলের ঘনিষ্ঠ একাধিক সংস্থার আর্থিক লেনদেনের তথ্য (Indranil Sen News) সামনে এসেছে। ‘থার্ড লাইন ক্রিয়েশন’ থেকে ‘মাস আর্ট সোসাইটি’-কে ৬৬ লক্ষ টাকা পাঠানো হয়েছিল বলে পুলিশের দাবি। এর মধ্যে ২২.৪৭ লক্ষ টাকা গিয়েছে ইন্দ্রনীলের মেয়ের নিয়ন্ত্রণাধীন বলে সন্দেহ করা দুটি সংস্থায়। সেই সূত্রে এবার তাঁর মেয়েকেও লালবাজারে তলব করা হচ্ছে। পাশাপাশি, ইউনেস্কোর লোগো দেখেই প্রিভিউ শোয়ে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।






