---Advertisement---

BJP Mega Rally : রাজপথে গেরুয়া ঝড়! নিতিন নবীনের নেতৃত্বে বিজেপির মহামিছিল, নজরে শুভেন্দু-শমীক

November 2, 2026 12:53 PM
BJP Mega Rally
---Advertisement---

কলকাতার রাজপথে সোমবার বিজেপির বড়সড় (BJP Mega Rally) রাজনৈতিক শক্তিপ্রদর্শন। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। এই কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর সঙ্গে মিছিলে পা মেলাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষ নেতা। কয়েক দিন ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় এই ইস্যুতে ধারাবাহিক কর্মসূচি চালাচ্ছে বিজেপি। সেই প্রচারের রেশ ধরেই এবার কলকাতার বুকে বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দল। হাজার হাজার দলীয় কর্মী-সমর্থকের উপস্থিতিতে আজকের এই মিছিল ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে চর্চা।

আরও পড়ুন – Ramlila Maidan News : এক মঞ্চে রাহুল-মমতা-অভিষেক! রামলীলা ময়দানে বিরোধীদের বড় জমায়েত

এই মিছিলের কারণ কী ?

রবিবার রাতেই কলকাতার মিছিল ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শন (BJP Mega Rally) করেন বিজেপির বঙ্গ নেতৃত্ব। কর্মসূচির আয়োজন ও ব্যবস্থাপনা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, অমিতাভ চক্রবর্তী, তমোঘ্ন ঘোষ-সহ দলের একাধিক নেতা। উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে বিরোধী শিবির। ভোটে কারচুপির অভিযোগ তুলেও আন্দোলন চালাচ্ছে তারা। রবিবার দিল্লিতে ইন্ডি জোটের প্রতিবাদ কর্মসূচিতেও যোগ দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরদিনই কলকাতার বুকে পাল্টা রাজনৈতিক জমায়েতের প্রস্তুতি বিজেপির। দুই শিবিরের পরপর কর্মসূচিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির পাশাপাশি বাংলার রাজনৈতিক মহলেও নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

কোথায় কোথায় অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সভা?

বিরোধী শিবিরের আন্দোলনের আবহেই রাজ্যে নিজেদের রাজনৈতিক অবস্থান (BJP Mega Rally) আরও জোরালো করতে ধারাবাহিক কর্মসূচিতে নেমেছে বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে হাতিয়ার করে ইতিমধ্যেই একাধিক জেলায় জনসভা করেছে গেরুয়া শিবির।

শুক্রবার বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে আয়োজিত সভার পর শনিবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতেও একই কর্মসূচিতে জমায়েত করেন বিজেপি কর্মী-সমর্থকরা। দুই সভাতেই প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা স্তরের কর্মসূচির পর এবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দু কলকাতা। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নেতৃত্বে শহরের বুকে আয়োজিত হতে চলেছে বড়সড় প্রতিবাদ মিছিল ও সমাবেশ। এই কর্মসূচিকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now