অদিতি মুনশিকে ঘিরে একের পর এক বিস্ফোরক দাবি সামনে আনছেন (Aditi Munshi) তাঁরই একসময়ের ঘনিষ্ঠ বন্ধু তথা সারেগামাপা ২০২৫-এর বিজয়ী সৌম্য চক্রবর্তী। একসময় তাঁদের বন্ধুত্বের সম্পর্ক বেশ ভালো থাকলেও, বর্তমানে সেই যোগাযোগ কার্যত নেই। আর সেই দূরত্বের মাঝেই অদিতিকে নিয়ে একাধিক অভিযোগ প্রকাশ্যে এনে কড়া ভাষায় সমালোচনা করেছেন সৌম্য, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর বিতর্ক।
আরও পড়ুন: Religious Intolerance : স্কুলে তুলসির মালা-চন্দনের টিকা পরায় একাদশ শ্রেণির ছাত্রীকে ‘হেনস্থা’!
কোন ঘটনায় শুরু নতুন বিতর্ক?
স্বামী দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারের পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন কীর্তনশিল্পী অদিতি মুন্সি। দুর্নীতি, সম্পত্তির হিসাব নিয়ে অনিয়ম এবং তোলাবাজির অভিযোগে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করার পর এবার অদিতির ব্যক্তিগত জীবন নিয়েও উঠছে নানা প্রশ্ন (Aditi Munshi)।এরই মধ্যে তাঁর একসময়ের ঘনিষ্ঠ বন্ধু তথা সারেগামাপা ২০২৫-এর বিজয়ী সৌম্য চক্রবর্তী প্রকাশ্যে এনেছেন একাধিক বিস্ফোরক দাবি। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এখন তাঁদের মধ্যে আর যোগাযোগ নেই। সেই প্রেক্ষিতেই অদিতিকে নিয়ে চাঁচাছোলা ভাষায় একের পর এক অভিযোগ তুলেছেন সৌম্য। কী সেই দাবি? কেনই বা হঠাৎ প্রকাশ্যে মুখ খুললেন তিনি? সেই নিয়েই এখন তুমুল চর্চা। একসময় একই মঞ্চে লড়েছিলেন অদিতি মুন্সি ও সৌম্য চক্রবর্তী।
সারেগামাপা-র সেই মরশুমে সৌম্য বিজয়ীর মুকুট জিতলেও, কীর্তন গানের সুবাদে আলাদা পরিচিতি ও জনপ্রিয়তা অর্জন করেন অদিতি। সময়ের সঙ্গে তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে (Aditi Munshi)। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সৌম্য জানান, গত বছর সারেগামাপা-র প্রাক্তন প্রতিযোগীদের একটি গেট-টুগেদারে অদিতিও উপস্থিত ছিলেন। সকলের সঙ্গে আড্ডা, গল্প আর খাওয়াদাওয়ায় অংশ নেন তিনি। আর সেই অনুষ্ঠানের একটি ঘটনাকে ঘিরেই অদিতির বিরুদ্ধে এক বিস্ফোরক দাবি করেছেন সৌম্য, যা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অদিতিকে নিয়ে কী বললেন বন্ধু?
গেট-টুগেদারের এক সন্ধ্যার ঘটনাই এবার বড় বিতর্কের জন্ম দিয়েছে। সৌম্যর দাবি, সেদিন ক্যাফের মোট বিল উঠেছিল প্রায় ৮ হাজার টাকা। সে সময় অদিতি একজন বিধায়ক ছিলেন, আর উপস্থিত বাকিরা ছিলেন মূলত উঠতি শিল্পী। তাই অনেকেরই ধারণা ছিল, অদিতি হয়তো পুরো বিল মিটিয়ে দেবেন কিংবা অন্তত নিজের অংশের টাকা দেবেন (Aditi Munshi)। কিন্তু সৌম্যর অভিযোগ, তার কিছুই হয়নি। বরং কোনও অর্থ পরিশোধ না করেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। বিষয়টি নিয়ে কটাক্ষ করে সৌম্য বলেন, “প্রাক্তন বিধায়ক কফি খেয়ে চলে গেলেন, কিন্তু একটা টাকাও দিলেন না।”
তাঁর দাবি, ঘটনাটি দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় মলের উল্টোদিকের একটি ক্যাফেতে ঘটেছিল এবং উপস্থিত অনেকেই তাতে বিস্মিত হয়েছিলেন (Aditi Munshi)। এমনকি কটাক্ষের সুরে তিনি আরও বলেন, “১০০ কোটি টাকা থেকে কি ২০০০ টাকা দেওয়া যেত না?” কিন্তু শেষে সব বিতর্ক ভুলে বন্ধুর পাশে সৌম্য। তাঁর মতে, রাজনীতিতে আসা অদিতির বড় ভুল। তাই আপাতত সবকিছু থেকে দূরে সরে সন্তানকে সময় দিয়ে, আবার গানের জগতেই ফিরুন অদিতি এমনই পরামর্শ সৌম্য চক্রবর্তীর।
