---Advertisement---

Anubrata’s Former Bodyguard Arrested : অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে ‘টাকার পাহাড়’, মিলল ৮০০ গ্রাম সোনা!

August 16, 2026 7:32 PM
Anubrata's Former Bodyguard Arrested
---Advertisement---

বীরভূমে ফের বিপুল সম্পত্তির হদিস, এ বার পুলিশের তল্লাশিতে (Anubrata’s Former Bodyguard Arrested) উঠে এল অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনের নাম। বোলপুরের বাইপাস এলাকার তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ৮০০ গ্রাম সোনা, ১২ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ এবং ১৫০টিরও বেশি জমির দলিল উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন – PM Modi 15 August Speech : ৮০ তম স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা , লালকেল্লা ভাষণের ১০ মূল পয়েন্ট

পাশাপাশি পাওয়া গিয়েছে আরব ও পাকিস্তানের মুদ্রাও (Anubrata’s Former Bodyguard Arrested) । টুলু মণ্ডলের মামলার তদন্তে সূত্র পেয়ে শনিবার সকালে সায়গলের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। দীর্ঘ তল্লাশির পর মধ্যরাতে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে সকালে সিউড়ি আদালতে হাজির করানো হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

ঠিক কী কী উদ্ধার হয়েছে –

পুলিশের দাবি, সায়গলের ফ্ল্যাট থেকে প্রায় ৮০০ গ্রাম সোনা, ১২ লক্ষ ৮৪ হাজার টাকা নগদ এবং ১৫০টিরও বেশি জমির দলিল পাওয়া গিয়েছে। এছাড়াও উদ্ধার হয়েছে আরব ও পাকিস্তানের মুদ্রা (Anubrata’s Former Bodyguard Arrested) । তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এলাকায় প্রভাবশালী হওয়ার সুবাদে নিজের ক্ষমতা ব্যবহার করে সায়গল টুলুকে বিভিন্ন ভাবে সাহায্য করতেন। সেই যোগসূত্র খতিয়ে দেখতেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। পুলিশের দাবি, এই মামলায় সায়গলের ভূমিকা তদন্তের আওতায় রয়েছে।

গ্রেফতারের পর সায়গল অবস্থান কী?

সায়গল আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন (Anubrata’s Former Bodyguard Arrested) । তাঁর অভিযোগ, চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে। আরব ও পাকিস্তানের মুদ্রা কী ভাবে তাঁর কাছে এল, সেই বিষয়ে তিনি বলেন যে কোনও সময়ে মুদ্রা বিনিময়ের সময় সেগুলি তাঁর কাছে এসে থাকতে পারে এবং বিষয়টি গুরুত্বপূর্ণ নয়।

অন্যদিকে, টুলুকে সিউড়ি আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি এখনও পুলিশের সামনে আসেননি। হাই কোর্টে রক্ষাকবচের আবেদন করেছেন তিনি। টুলুকে ধরতে না পারলেও তাঁর একাধিক আত্মীয় এবং ব্যবসার সঙ্গে যুক্ত কয়েক জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সেই তালিকায় এবার যুক্ত হল সায়গল হোসেনের নামও।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories