সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্ক খোলা রাখা অর্থাৎ পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু রাখার দাবিকে (Bank Strike Postponed) কেন্দ্র করে তৈরী হয়েছিল ধর্মঘটের পরিস্থিতি । ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিন কর্মসূচি বন্ধের ঘোষণা করেছিল ব্যাঙ্ক কর্মীদের যৌথ সংগঠন UFBU। ২৭ সেপ্টেম্বর রাতে এই ঘোষণা উড়িয়ে দিয়ে ধর্মঘট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (IBA)|
আরও পড়ুন- Duttapukur Couple Suicide | দত্তপুকুরে একই ঘরে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার, পারিবারিক অশান্তির অভিযোগ
রবিবার রাত ৯ টায় ইউনাইটেড ফোরাম অফ ব্য়াঙ্ক ইউনিয়নস ( UFBU) এবং ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশন (IBA) র বৈঠের পর তা আপাতত স্থগিত রাখা হয়েছে এই ধর্মঘট (Bank Strike Postponed)। ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির দাবিগুলি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের আশ্বাস দিয়েছে ।
কেন বাতিলের সিদ্ধান্ত ?
২৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার রাতে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (Bank Strike Postponed) জানিয়েছে , তারা এই তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘট বাতিল করেছে। UFBU এবং IBA বৈঠকের পর তারা একটা উচ্চপর্যায়ের কমিটি গঠন করতে বলেছে যারা ব্যাঙ্ক কর্মীদের সমস্যাগুলির সঠিক পর্যবেক্ষণ করবে । পাশাপাশি , এই কমিটি পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটি নিয়েও খতিয়ে দেখবে বলে আশ্বাস UFBU। দেখা যাচ্ছিলো , ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নীচুতলার কর্মী তাদের পারফরমেন্স লিঙ্কড ইনসেনটিভ ডিসটর্ট করা ছিল । এই বিষয়ে কোনো ইনক্রিমেন্ট হচ্ছিল না । এই বৈঠক ফলপ্রসূ হওয়ায় এই ধর্মঘট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে ।
ধৰ্মঘটের কারণ কী ?
AIBOC-এর দাবি ,পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর বিষয়ে (Bank Strike Postponed) সরকারের সঙ্গে আগেই আলোচনা হয়েছিল এবং ২০২৪ সালের বেতন সংশোধনের সময় এই বিষয় নিয়ে লিখিত চুক্তিও হয়। প্রায় আড়াই বছর পর তা কার্যকর না হওয়ায় ক্ষোভ তৈরী হয়েছে । ব্যাঙ্ক অফিসারদের অভিযোগ, বারবার আইনি জটিলতা দেখিয়ে বিষয়টি পিছিয়ে দেওয়া হয়েছে। বহুদিন অপেক্ষার পরেও কোনও সুরাহা না হওয়ায়, দাবি আদায়ের জন্য আন্দলনের পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন।
আপাতত ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের দাবি বাতিল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গ্রাহকরা । কমিটি গঠন হলে সমস্যাগুলির সমাধান হবে এমনটাই আশ্বাস।






