বারাসাত: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোর প্রস্তুতি শুরু হওয়ার আগে বারাসাতের সমস্ত ক্লাবকে নিয়ে আয়োজিত হল বিশেষ আলোচনা সভা। বারাসাত বিদ্যাসাগর সেবা কেন্দ্রে এই সভার আয়োজন করা হয়।
দুর্গাপুজোকে কেন্দ্র করে এলাকার বিভিন্ন ক্লাবের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং পুজো পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই সভায়।
এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন বারাসাতের বিধায়ক সংঘর চট্টোপাধ্যায়, বারাসাতের এসডিপিও, বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ পুলিশের একাধিক আধিকারিক। পুজোর দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে উৎসবে সামিল হতে পারেন, তা নিয়েও বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বারাসাতের বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরাও এই আলোচনা সভায় অংশ নেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রশাসন, পুলিশ এবং পুজো কমিটিগুলির মধ্যে সমন্বয় আরও মজবুত করার লক্ষ্যেই এই বৈঠক বলে জানা গিয়েছে।
প্রদীপ দাসের রিপোর্ট। মাতৃভূমি সংবাদ পেপার। বারাসাত






