বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর হামলার ঘটনায় (Tiger Shroff Attack Case) গ্রেফতার আরও এক অভিযুক্ত। ১১ নম্বর অভিযুক্ত হিসেবে ২২ বছর বয়সি প্রাঞ্জল ঠাকরালকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার মধ্যপ্রদেশের ইনদওর থেকে তাকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, হামলার মূল চক্রী অনিল পণ্ডিতের নির্দেশেই অভিনেতাকে লক্ষ্য করে গুলি চালানোর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব ছিল প্রাঞ্জলের উপর।
আরও পড়ুন – Chorbagan incident : চোরবাগান কান্ডে এবার তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে! কিন্তু কেন ?
পুলিশ সূত্রে খবর, আমেরিকায় বসেই লরেন্স বিষ্ণোই (Tiger Shroff Attack Case) গ্যাংয়ের হয়ে হামলার ছক কষেছিল অনিল পণ্ডিত। হামলার জন্য অর্থের জোগান দেওয়া এবং হামলাকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব ছিল প্রাঞ্জলের। পুলিশের নজর এড়াতে মেসেজিং অ্যাপের মাধ্যমে অনিলের সঙ্গে যোগাযোগ রাখত সে। ধৃতের মোবাইল থেকে উদ্ধার হওয়া কথোপকথন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি, তার আর্থিক লেনদেনও পরীক্ষা করা হচ্ছে।
আগেও অপরাধের অভিযোগ –
ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী প্রাঞ্জল এর আগেও অপরাধের অভিযোগে গ্রেফতার হয়েছিল (Tiger Shroff Attack Case)। তদন্তকারীদের দাবি, অনিল পণ্ডিতের নির্দেশে পানিপথে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় গ্রেফতার হয় সে। চলতি বছরের মার্চ মাসে জামিনে মুক্তি পাওয়ার পর ফের অনিলের সঙ্গে যোগাযোগ শুরু করে প্রাঞ্জল।
বিদেশে অনিল পণ্ডিত?
এরপরই জুহু এলাকায় টাইগার শ্রফের উপর হামলার (Tiger Shroff Attack Case) পরিকল্পনায় যুক্ত হয় সে। প্রাঞ্জলকে জেরা করে অনিল পণ্ডিতের নাগাল পেতে চাইছে মুম্বই পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, অনিল সম্ভবত বিদেশে রয়েছে। তার অবস্থান জানতে বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার প্রাঞ্জলকে আদালতে পেশ করা হলে ৩১ অক্টোবর (Tiger Shroff Attack Case) পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতকে জেরা করে হামলার নেপথ্যে থাকা চক্র এবং মূল চক্রী অনিল পণ্ডিত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।






