দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur Murder Case) নাবালিকা মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার ফুটবল খেলাকে কেন্দ্র করে এক ১৭ বছরের কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত কিশোরের নাম প্রসেনজিৎ বিশ্বাস, সে দশম শ্রেণীর ছাত্র ছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বারুইপুরের পালপাড়া ব্যাঙ্ক সংলগ্ন এলাকায়।
আরও পড়ুন- Bengal Rain Alert: নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা
ফুটবল ম্যাচে হারের বদলা নিতে ছুরির কোপ
স্থানীয় সূত্রে খবর, গত শুক্রবার বারুইপুরের ফুলতলা এলাকায় একটি ফুটবল প্রতিযোগিতায় খেলাকে কেন্দ্র করে দুই দলের মধ্যে তীব্র বচসা হয়। অভিযোগ, সোমবার পরাজিত দলের কয়েকজন সদস্য বিজয়ী দলের প্রসেনজিৎ ও তার বন্ধুদের মীমাংসার নাম করে ডেকে পাঠায় (Baruipur Murder Case)। সেখানে কথাকাটাকাটি চলাকালীন আচমকা ধারালো অস্ত্র ও ছুরি নিয়ে হামলা চালায় অভিযুক্তরা। প্রসেনজিতের বুকে ও গলায় গুরুতর আঘাত লাগে। তাকে বাঁচাতে গিয়ে তার এক বন্ধুও জখম হয়। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
রণক্ষেত্র রূপে বারুইপুর
এই খবর ছড়াতেই রণক্ষেত্রের রূপ নেয় বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর। উত্তেজিত জনতা সন্দেহভাজন তিনজনকে ধরে বেধড়ক মারধর করে (Baruipur Murder Case)। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালের কিয়স্কে আশ্রয় দিলে জনতা পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশ ক্যাম্প ভাঙচুর করে চলে পথ অবরোধ।
পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে নেমে লাঠিচার্জ করে। এলাকায় পৌঁছান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বারুই (Baruipur Murder Case)। এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ৫ জনকে আটক ও গ্রেফতার করেছে। এলাকায় এখনও চরম উত্তেজনা রয়েছে।
