---Advertisement---

Bengal Rain Alert: নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

July 5, 2026 7:10 PM
Bengal Rain Alert: নিম্নচাপের দাপট! দক্ষিণবঙ্গের ৬ জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা
---Advertisement---

নিম্নচাপের প্রভাবে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। কলকাতাসহ একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Bengal Rain Alert)। সোমবার পর্যন্ত কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকার আশঙ্কায় মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Kolkata School : ভেজা রবারের জুতায় স্কুলে, ৬ ঘণ্টা একা বসিয়ে রাখল কর্তৃপক্ষ

ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে। রাজ্যের ৬ জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে (Bengal Rain Alert) । রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, সোমবার পর্যন্ত চলবে ভারী বৃষ্টির দাপট। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।

কোন কোন জেলায় জারি হয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা?

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের পূর্বাভাস। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি হয়েছে হলুদ সতর্কতা। আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Bengal Rain Alert)। আজ, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে, আর সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে, সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত সেখানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কবে থেকে কমবে বৃষ্টি?

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে (Bengal Rain Alert)। বর্তমানে এটি ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের কাছে অবস্থান করছে এবং আগামী ২-৩ দিনে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। এর জেরেই দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট।

রবিবার কলকাতায় সারাদিন মেঘলা আকাশের সঙ্গে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে (Bengal Rain Alert)। ঘণ্টায় ৩০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আজ ও সোমবার দুর্যোগের আশঙ্কা সবচেয়ে বেশি, মঙ্গলবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now