---Advertisement---

Flight & Train Cancellation : ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল কলকাতা থেকে বিশাখাপত্তনমের একাধিক বিমান!

October 28, 2026 2:32 PM
Flight & Train Cancellation
---Advertisement---

রাত ১:২৩ নাগাদ ঘূর্ণিঝড় ‘অর্ণবের ল্যান্ডফল টি আছড়ে পড়ে ( Flight & Train Cancellation) অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের মাঝবরাবর ৷ অর্ণব স্থলভাগে প্রবেশের সময় ঘূর্ণিঝড়টির গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার। অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে শুরু করে, সেই সাথে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। ঘণ্টায় ১২৫-১৩৫ কিলোমিটার প্রবল বেগে বইতে শুরু করে হাওয়ার দাপট।

আরও পড়ুন – Suvendu Adhikari : ‘সবে তো ব্রেকফাস্ট’, দুই বিধায়কের শপথে বড় বার্তা শুভেন্দুর!

ঘূর্নিঝড়ের প্রভাবে বাতিল একাধিক বিমান –


ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাতিল করা( Flight & Train Cancellation) হয়েছে একাধিক বিমান পরিষেবা। কলকাতা থেকে বিশাখাপত্তনমগামী একাধিক বিমানউড়ান বাতিল করা হয়েছে। ইন্ডিগোর তরফে জানানো হয়েছে রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম বিমানবন্দর থেকে বাতিল হতে পারে একাধিক বিমান চলাচল।ইন্ডিগোর তরফ থেকে বিমান যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে উড়ানের সাম্প্রতিক সময়সূচি দেখে বিমানবন্দরে যাওয়ার। ইন্ডিগোর তরফ থেকে জানানো হয়েছে বেশ কিছু উড়ানের সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ?


শুধু বিমান নয়, ঘূর্নিঝড়ের প্রভাব ( Flight & Train Cancellation) পড়েছে ট্রেনেও। আগামী ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে বাতিল হয়েছে বেশ কিছু ট্রেন। এর মধ্যে রয়েছে ১৮১০৭ রৌরকেল্লা – জগদলপুর এক্সপ্রেস। আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে বাতিল করা রয়েছে ১৮১০৮ জগদলপুর – রৌরকেল্লা এক্সপ্রেস। ৩০ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ১৮০০৫ হাওড়া – জগদলপুর এক্সপ্রেস। ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে ১৮০০৬ জগদলপুর – হাওড়া এক্সপ্রেস। ২৯ অক্টোবর থেকে বাতিল করা হয়েছে ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা র গজপতি, গঞ্জম, রায়গড়া, কোরাপুট, নবরংপুর, মালকানগিরি-সহ একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে, হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওড়িশার সুন্দরগড়, সম্বলপুর, দেওগড়, ময়ূরভঞ্জ, বালেশ্বর, ভদ্রক, কটক সহ উপকূলবর্তী জেলাগুলোয়। পুরীতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now