ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় (Cyclone Arnab Tracker) ঝড়বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। কোথায় কতটা প্রভাব পড়বে, নজর রাখছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন – Flight & Train Cancellation : ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতিল কলকাতা থেকে বিশাখাপত্তনমের একাধিক বিমান!
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ল্যান্ডফলের পর বুধবার সকালেও অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’। উত্তর-পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্র উপকূলের বাপাটলা ও বিশাখাপত্তনমের দিকে যাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সময় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৫০ কিলোমিটার হতে পারে।
দক্ষিণবঙ্গে কোথায় সতর্কতা?
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে (Cyclone Arnab Tracker) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।
উত্তরবঙ্গেও দুর্যোগের আশঙ্কা
শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির (Cyclone Arnab Tracker) সম্ভাবনা রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার এই চার জেলার পাশাপাশি কোচবিহারেও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।






