সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই ভাইরাল দুর্গাপুজো উপলক্ষে প্রকাশিত (Durga Puja Ad Controversy) একটি সরকারি বিজ্ঞাপন। বিজ্ঞাপনে মা দুর্গার ছবি ও বিশেষ বার্তা থাকলেও নেটিজেনদের নজর কেড়েছে অন্য একটি বিষয় দেবীর দশ হাতের বদলে সেখানে দেখা যাচ্ছে ১১টি হাত। ক্ষমতায় আসার প্রথম বছরেই এই ভুলকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর চর্চা।
আরও পড়ুন – Mohammed Shami News : শততম ম্যাচের আগে সামিকে বিশেষ সম্মান সিএবির
সরকারি বিজ্ঞাপন নিয়ে বিতর্ক নতুন নয়, (Durga Puja Ad Controversy) তবে মা দুর্গার ছবিতে এমন ভুল ঘিরে সরব হয়েছে বিরোধীরা। তৃণমূল ও সিপিএম নেতারাও এই বিজ্ঞাপনকে হাতিয়ার করে আক্রমণ শানিয়েছেন সরকারের বিরুদ্ধে। বিজ্ঞাপনের ছবি ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা মন্তব্য ও ব্যঙ্গ।
এই প্রসঙ্গে কি বললেন বিরোধীরা –
এই প্রশ্ন তুলে কুণাল ঘোষ বলেন, একদিকে বিজেপি দেবী প্রতিমার বিকৃতির বিরোধিতা করে, অন্যদিকে সরকারি বিজ্ঞাপনেই দশভূজা দুর্গাকে একাদশভূজা করে দেওয়া হয়েছে (Durga Puja Ad Controversy)। একই প্রসঙ্গে মদন মিত্রের কটাক্ষ, একজন বাঙালি হিসেবে তিনি মায়ের ১১টি হাত মেনে নিতে পারছেন না। বিজ্ঞাপনটি শেয়ার করে শতরূপ ঘোষও ব্যঙ্গাত্মক মন্তব্যে সরকারের সমালোচনা করেন।
বিতর্কের জবাবে কী বলল বিজেপি?
এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্যের দাবি, মা দুর্গা হয়তো আরও শক্তিশালী হয়ে গিয়েছেন (Durga Puja Ad Controversy)। যদিও বিজ্ঞাপনটি তিনি নিজে দেখেননি বলেও জানান। তাঁর বক্তব্য, কোনও এজেন্সির ভুল হয়ে থাকলে তা সংশোধন করে দেওয়া হবে, বিষয়টিকে রাজনৈতিক বিতর্কে টেনে নেওয়ার প্রয়োজন নেই।
দুর্গাপুজোর আগে সরকারি বিজ্ঞাপনে মা দুর্গার ছবিকে (Durga Puja Ad Controversy) ঘিরে এই ভুল এখন নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। নেটিজেনদের সমালোচনার পাশাপাশি বিরোধীদের আক্রমণে বিষয়টি আরও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছে। যদিও বিজেপির দাবি, এটি কোনও এজেন্সির অনিচ্ছাকৃত ভুল হলে সংশোধন করে দেওয়া হবে। এখন দেখার, বিতর্কের পর বিজ্ঞাপনটি নিয়ে সরকার কী পদক্ষেপ করে।






