সামির শততম ফার্স্ট-ক্লাস ম্যাচ উপলক্ষে বিশেষ সম্মান জানাবে সিএবি (Mohammed Shami News)। ভারতীয় দলে বর্তমানে সুযোগ না পেলেও কামব্যাকের লক্ষ্যে ধারাবাহিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে চলেছেন বাংলার পেসার মহম্মদ সামি। ১০০টি ফার্স্ট-ক্লাস ম্যাচের নজির গড়ার প্রাক্কালে তাঁর জন্য বিশেষ আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
আরও পড়ুন – Tragic Delivery Death : প্রসবের পরই শেষ দুই প্রাণ! এমপি হাসপাতালে মৃত্যু প্রসূতি ও নবজাতকের
আগামী ৭ সেপ্টেম্বর ধনধান্যতে সিএবির বার্ষিক পুরস্কার (Mohammed Shami News) বিতরণী অনুষ্ঠানে সামিকে দেওয়া হবে সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাক্ষর করা একটি ক্রিকেট বল, ‘১০০’ লেখা বিশেষ জার্সি এবং একটি রুপোর স্মারক। সিএবি কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের কথায়, সামি বাংলার ক্রিকেটের গর্ব এবং তাঁর এই নতুন নজিরকে সম্মান জানাতেই রাজ্য ক্রিকেট সংস্থার এই উদ্যোগ।
কবে শততম ম্যাচ খেলবেন মহম্মদ সামি ?
এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৯টি ম্যাচ খেলেছেন মহম্মদ সামি (Mohammed Shami News)। রবিবার চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে দলীপ ট্রফির ফাইনালে ইস্ট জ়োন বনাম সাউথ জ়োন ম্যাচে মাঠে নামার কথা তাঁর। সেই ম্যাচে খেললেই নিজের কেরিয়ারের শততম প্রথম শ্রেণির ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন বাংলার এই তারকা পেসার। যদিও সেই ম্যাচে সামির খেলা এখনও নিশ্চিত নয়।
সামির ফার্স্ট-ক্লাস রেকর্ড –
প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ কেরিয়ারে এখনও পর্যন্ত ৩৮২টি উইকেট নিয়েছেন মহম্মদ সামি (Mohammed Shami News)। লাল বলের ক্রিকেটে বরাবরই নিজের ধারাবাহিকতা ও বিধ্বংসী বোলিংয়ের পরিচয় দিয়েছেন তিনি। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ৯০ রানে ৮ উইকেট। শততম ম্যাচে মাঠে নামলে তাঁর সমৃদ্ধ ক্রিকেট কেরিয়ারে যুক্ত হবে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
সব মিলিয়ে, শততম প্রথম শ্রেণির ম্যাচের মাইলফলক মহম্মদ সামির (Mohammed Shami News) ক্রিকেট কেরিয়ারে একটি বিশেষ অধ্যায় হতে চলেছে। ভারতীয় দলে ফেরার লড়াইয়ের মাঝেই বাংলার এই তারকা পেসারের দীর্ঘদিনের অবদানকে সম্মান জানাতে এগিয়ে এসেছে সিএবি।






