দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (DUSU 2026) নির্বাচনে ফের বড় সাফল্য পেল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। চারটি কেন্দ্রীয় পদের মধ্যে তিনটিতেই জয় পেল গেরুয়া ছাত্র সংগঠন। শনিবার নর্থ ক্যাম্পাসের ইউনিভার্সিটি স্পোর্টস স্টেডিয়ামের মাল্টিপারপাস হলে সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। ২০ রাউন্ডের গণনা শেষে প্রকাশিত ফলাফলে সভাপতি, সচিব এবং যুগ্ম সচিব পদ ABVP-র দখলে যায়। সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন।
আরও পড়ুন- Nandigram By Election: জেল হেফাজতে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান, পুলিশের দাবি কী?
ABVP-NSUI
সভাপতি পদে ABVP-র যশ ডাবাস এবং NSUI-র বিজয় শঙ্কর মীনার মধ্যে শুরু থেকেই ছিল টানটান লড়াই। একাধিক রাউন্ডে দু’জনের ভোটের ব্যবধান ওঠানামা করে। শেষ পর্যন্ত ২৪,৫৭৬ ভোট পেয়ে জয়ী হন যশ। বিজয় মীনা পান ২২,৫২৩ ভোট(DUSU 2026)।
সহ-সভাপতি পদে ৩০,৬১৫ ভোট পেয়ে জয় পান নির্দল প্রার্থী দীপাংশু শৌকিন। ABVP-র ইশু মৌর্য পান ১৬,৯১০ ভোট এবং NSUI-র ভির চত্রথ পান ৪,৩১৩ ভোট(DUSU 2026)।
কার ঝুলিতে কত ভোট
সচিব পদে ABVP-র রিয়া ছাবড়ি ২১,৬৫০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। NSUI-র নম্রতা চৌধরী পান ১৪,৮৬৯ ভোট। যুগ্ম সচিব পদে ABVP-র লক্ষ্য রাজ সিংয়ের ঝুলিতে ১৬,৬৪১ ভোট। নির্দল প্রার্থী বিশেষ যাদব পান ১৫,৭৭৮ এবং NSUI-র গোপাল চৌধরী পান ১৫,১০৬ ভোট(DUSU 2026)।
উল্লেখযোগ্যভাবে, ২০২৫-২৬ সালের ফলাফলের পুনরাবৃত্তি হল DUSU-তে। ভোটগণনাকে কেন্দ্র করে দিল্লি বিশ্ববিদ্যালয় চত্বরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল(DUSU 2026)। মোতায়েন ছিলেন ২ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ান। বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয় এবং বৈধ পরিচয়পত্র ছাড়া পড়ুয়াদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।






