নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি ধাক্কা কংগ্রেসের (Nandigram By Election)। পুরনো একাধিক মামলায় গ্রেফতার হওয়ার পর এবার জেল হেফাজতে পাঠানো হল কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। শনিবার হলদিয়ার অতিরিক্ত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁকে পেশ করা হয়। শুনানি শেষে আগামী ৩ অক্টোবর পর্যন্ত মিলন প্রধানকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
জেল হেফাজতের কারণ-
খুন, খুনের চেষ্টা এবং অপহরণ-সহ একাধিক পুরনো মামলা রয়েছে মিলন প্রধানের বিরুদ্ধে (Nandigram By Election)। পুলিশের দাবি, ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময় তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। সেই মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় দিনের পর দিন তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের আরও বক্তব্য, নির্বাচন কমিশনের নির্ধারিত নিয়ম মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে জেল হেফাজতে থাকলেও উপনির্বাচনে মিলন প্রধানের প্রার্থী হিসেবে লড়াই করতে কোনও আইনি বাধা নেই (Nandigram By Election)।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের বক্তব্য
এদিকে প্রার্থী গ্রেফতার হওয়ার পরও প্রচারে পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই বলে আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (Nandigram By Election)। তাঁর দাবি ছিল, মিলনকে জেল হেফাজতে পাঠানো হলেও ‘হাজার হাজার মিলন প্রধানকে’ মাঠে নামিয়ে প্রচার চালানো হবে।
শনিবার আদালত চত্বরে শুভঙ্কর সরকারের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যে এআইসিসির পর্যবেক্ষক প্রকাশ জোশী-সহ কংগ্রেসের অন্যান্য নেতারা (Nandigram By Election)। আদালতের নির্দেশের পরও নন্দীগ্রামে প্রচার চালিয়ে যাওয়ার বার্তাই দিয়েছে কংগ্রেস।






