---Advertisement---

Fuel Price Hike : পুজোর মুখে পকেটে টান! বাড়ল পেট্রোল-ডিজেলের দাম!

October 12, 2026 2:13 PM
Fuel Price Hike
---Advertisement---

পুজোর শুরুতে খরচা বাড়লো মধ্যবিত্তের । দাম বাড়লো (Fuel Price Hike) পেট্রোল-ডিজেলের । লিটার পিছু পেট্রোলের দাম বাড়লো ৫ টাকা এবং ডিজেল লিটার পিছু ৩ টাকা বাড়লো। রবিবার অর্থাৎ ১১ তারিখ থেকে এই দাম কার্যকর হয়েছে। পেট্রোল- ডিজেলের দাম বাড়ালো দুই বেসরকারি সংস্থা রিলায়েন্স এবং জিয়ো-বিপি। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিতে তেলের দাম অপরিবর্তিত রয়েছে , শুধু মাত্র এই দুই বেসরকারি তেল সংস্থা দাম বৃদ্ধি করেছে এমন টাই জানা গিয়েছে ।

আরও পড়ুন – Supreme Court Abhiyan : ডরনা নেহি হ্যায়!’ সুপ্রিম কোর্ট অভিযানের আগে রাহুলের বার্তা

কেন হু হু করে বাড়ছে তেলের দাম ?

৩ অক্টোবর নায়ারা এনার্জিও পেট্রোল-ডিজেলের (Fuel Price Hike) দাম বাড়িয়ে ছিল । তার কিছু দিনের মধ্যে দুই বেসরকারি সংস্থা রিলায়েন্স এবং জিয়ো-বিপি জ্বালানির দাম বাড়ালো। দাম বাড়ার কারন হিসেবে তারা আন্তর্জাতিক বাজারের অবস্থাকে দায়ী করে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত ও পরিশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। এর ফলে তেল পরিবহনের খরচাও বাড়ছে । ফলস্বরূপ খুচরো বিক্রির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলি। জিয়ো-বিপির পাম্পগুলি পেট্রোলের দাম বাড়িয়ে লিটার পিছু ১০৯.৮০ টাকা এবং ডিজেল লিটার পিছু ৯৭.৭৫ টাকা হয়েছে।

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামা নিয়ে বাড়ছে উদ্বেগ। বেসরকারি সংস্থাগুলি দাম বাড়ালেও এখনও পর্যন্ত ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে। তবে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কবে কমবে এবং রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি আগামী দিনে কী সিদ্ধান্ত নেবে—সেই দিকেই এখন নজর মধ্যবিত্তের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Stories