সত্তর ও আশির দশকে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন হেমা মালিনী (Hema Malini)। দীর্ঘ কয়েক দশক ধরে একের পর এক সুপারহিট ছবি উপহার দিলেও এখন আর তাঁকে বড় পর্দায় দেখা যায় না। কেন অভিনয় থেকে দূরে সরে গেলেন ‘ড্রিম গার্ল’, সেই প্রশ্নের উত্তর এবার নিজেই দিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বর্তমান বলিউড এবং নিজের অভিনয়জীবন নিয়ে খোলামেলা মন্তব্য করেন।
হেমা মালিনীর কথায়, তাঁদের সময়ের সিনেমার আবেদন ছিল সম্পূর্ণ আলাদা। ‘স্বপ্ন কা সওদাগর’ দিয়ে অভিনয়জীবন শুরু করে প্রায় ২০০টি ছবিতে কাজ করেছেন তিনি (Hema Malini)। ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘বাগবান’ এবং ‘সত্তে পে সত্তা’-র মতো একাধিক কালজয়ী ছবির স্মৃতি তুলে ধরে তিনি জানান, সে সময় গল্প, গান এবং নারী চরিত্রের উপস্থাপন সবকিছুর মধ্যেই ছিল আলাদা আকর্ষণ।হেমা মালিনীর কথায়, তাঁদের সময়ের সিনেমার আবেদন ছিল সম্পূর্ণ আলাদা। ‘স্বপ্ন কা সওদাগর’ দিয়ে অভিনয়জীবন শুরু করে প্রায় ২০০টি ছবিতে কাজ করেছেন তিনি। ‘সীতা অউর গীতা’, ‘শোলে’, ‘বাগবান’ এবং ‘সত্তে পে সত্তা’-র মতো একাধিক কালজয়ী ছবির স্মৃতি তুলে ধরে তিনি জানান, সে সময় গল্প, গান এবং নারী চরিত্রের উপস্থাপন—সবকিছুর মধ্যেই ছিল আলাদা আকর্ষণ।
কেন আজকের সিনেমায় আর কাজ করতে চান না হেমা?
হেমা মালিনীর মতে, ডিজিটাল যুগে সিনেমা তৈরির ধরন এবং গল্প বলার পদ্ধতি অনেকটাই বদলে গিয়েছে (Hema Malini)। আগের মতো হৃদয়ছোঁয়া চিত্রনাট্য বা একাধিক জনপ্রিয় গানের প্রচলন এখন আর নেই। বর্তমান সময়ের এই নতুন ধাঁচের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারছেন না বলেই তিনি অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
শেষ কবে বড় পর্দায় দেখা গিয়েছিল হেমা মালিনীকে?
২০২০ সালে রমেশ সিপ্পি পরিচালিত ‘শিমলা মির্চি’ ছবিতে শেষবার বড় পর্দায় দেখা যায় হেমা মালিনীকে (Hema Malini)। রাজকুমার রাও ও রাকুল প্রীত সিং অভিনীত সেই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। এরপর থেকে তিনি অভিনয় থেকে দূরে থাকলেও, ২০১৪ সাল থেকে উত্তরপ্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ হিসেবে সক্রিয়ভাবেই জনজীবনে কাজ করে চলেছেন।
