---Advertisement---

Hormuz Tanker Attack : ফের হরমুজে তেলের ট্যাঙ্কারে হামলা ! নিরাপদে উদ্ধার ৫ ভারতীয় নাবিক

October 3, 2026 1:40 PM
Hormuz Tanker Attack
---Advertisement---

হরমুজ প্রণালীতে ফের মিসাইল হামলা । কুয়েতের পতাকাবাহী (Hormuz Tanker Attack ) একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে মিসাইল হামলার অভিযোগ উঠেছে। আঘাতের পর জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। সেই সময় ট্যাঙ্কারে পাঁচ ভারতীয় নাবিক ছিলেন। দ্রুত পদক্ষেপ করে ভারতীয় দূতাবাস তাঁদের নিরাপদে জাহাজ থেকে সরিয়ে নেয়। উদ্ধার অভিযানে ওমানি কর্তৃপক্ষও সহযোগিতা করে। তাঁদের সহায়তার জন্য ওমানের প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। ঘটনাকে ঘিরে হরমুজ প্রণালীতে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন – Smit Machchhar-PM Conversation : ছুরির আঘাতেও হারাননি আত্মবিশ্বাস! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রীকে

কে করলো হামলা?

কুয়েতের পতাকাবাহী অপরিশোধিত তেল (Hormuz Tanker Attack ) পরিবহণকারী জাহাজ MT Kazimah III হরমুজ় প্রণালী অতিক্রম করার সময় মিসাইল হামলার শিকার হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১ অক্টোবর একটি অজ্ঞাত মিসাইল জাহাজটিতে আঘাত হানার পরই ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। হামলার জেরে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।

ভারতীয় নাবিকদের নিরাপত্তা :

হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় উত্তেজনা বাড়ায় সেখানে (Hormuz Tanker Attack )কর্মরত ভারতীয় নাবিকদের সুরক্ষা নিয়ে সতর্ক নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ওই অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ৪৫০০-এর বেশি ভারতীয় নাবিক কর্মরত। তাঁদের মধ্যে প্রায় ১৬৩ জন ১২টি সক্রিয় কার্গো জাহাজে রয়েছেন। এই ১২টির মধ্যে ছয়টি ভারতের পতাকাবাহী, বাকি ছয়টি বিদেশি পতাকার জাহাজ এবং সেগুলি ভারতের উদ্দেশে পণ্য পরিবহণ করছে।

পরিস্থিতির দিকে নজর রাখছে বিদেশ মন্ত্রক এবং জাহাজ চলাচল সংক্রান্ত মন্ত্রক। কোনও জরুরি পরিস্থিতি তৈরি হলে সংশ্লিষ্ট দেশের প্রশাসন ও ভারতীয় দূতাবাসগুলির সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কাজিমাহ থ্রি-তে থাকা পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে সরিয়ে আনার ঘটনাটি দুই দেশের কর্তৃপক্ষের সমন্বিত তৎপরতারই উদাহরণ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now