---Advertisement---

Smit Machchhar-PM Conversation : ছুরির আঘাতেও হারাননি আত্মবিশ্বাস! ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রীকে

October 2, 2026 3:00 PM
Smit Machchhar-PM Conversation
---Advertisement---

দুবাই-তেল আভিভ রুটের ফ্লাইদুবাই বিমানে মাঝ আকাশে (Smit Machchhar-PM Conversation) হামলার ঘটনায় আহত ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবারের এই কথোপকথনে বিপদের মুহূর্তে তাঁর বিচক্ষণতা ও সাহসিকতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে দ্রুত আরোগ্য কামনা করেন মোদি এবং জানান, তাঁর সুস্থতার জন্য দেশবাসী প্রার্থনা করছেন।

আরও পড়ুন – Senior Sitizens Act : সম্পত্তিতে জোর করে থাকলেই উচ্ছেদ, সন্তানকে নিয়ে বড় নির্দেশ!

ভয়ঙ্কর অভিজ্ঞতার বিবরণ –

প্রধানমন্ত্রীর সঙ্গে কথোপকথনে স্মিত জানান, আহত অবস্থাতেও (Smit Machchhar-PM Conversation) তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন। এরপর যাত্রী ও কেবিন ক্রুরা ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

প্রধানমন্ত্রী তাঁর সাহস, উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার প্রশংসা করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। কথোপকথনে স্মিত জানান, কঠিন মুহূর্তে তিনি হনুমান চালিশা পাঠ করছিলেন। তিনি আরও বলেন, শারীরিক আঘাত নিয়ে না ভেবে আত্মবিশ্বাসের সঙ্গে সুস্থ হয়ে ওঠার দিকেই মনোযোগ রাখছেন। প্রধানমন্ত্রীকে নিজের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেন তিনি।

কীভাবে সামলালেন সেই ভয়ঙ্কর পরিস্থিতি ?

দুবাই থেকে তেল আভিভের পথে ফ্লাইদুবাইয়ের (Smit Machchhar-PM Conversation) বিমানটিতে ১৮০ জন যাত্রী ছিলেন। মাঝ আকাশে আচমকাই সহ-পাইলটের হামলায় গুরুতর আহত হন ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ঘটনার পর বিমান থেকে জরুরি ও বেআইনি হস্তক্ষেপের সংকেত পাঠানো হয় এবং বিমানের উচ্চতাও দ্রুত কমে আসে। তীব্র চোট নিয়েও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চালিয়ে যান ক্যাপ্টেন মাচ্ছার। কোনওভাবে ককপিটের দরজা খুলতে সক্ষম হলে যাত্রী ও বিমানকর্মীরা ভিতরে ঢুকে হামলাকারী সহ-পাইলটকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেন।

বিমানে থাকা দুই অবসরপ্রাপ্ত পাইলটও সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এরপর বিমানটির গতিপথ বদলে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের তাবুক বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অবতরণের পর যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনা হয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now