---Advertisement---

Indrani Halder TMC Controversy : ‘প্রচার করেছি, কিন্তু প্রাপ্তি শূন্য!’ তৃণমূলকে নিয়ে ক্ষোভ উগরে দিলেন ইন্দ্রাণী

August 22, 2026 6:32 PM
Indrani Halder TMC Controversy
---Advertisement---

তৃণমূলের হয়ে প্রচার করেও দল থেকে কিছুই পাননি – এমনই বিস্ফোরক দাবি (Indrani Halder TMC Controversy) করলেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে নির্বাচনী প্রচারে গেলেও তাঁর ক্ষোভ আজও স্পষ্ট। এমনকী, ইন্দ্রানী জানান , মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সাংসদ বা বিধায়ক পদ দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন ।তবে শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলেই দাবি অভিনেত্রীর।

আরও পড়ুন – Teacher Slapped Student Dies : এক চড়েই থমকে গেল ছোট্ট প্রাণ! ক্লাসেই মৃত্যু ৬ বছরের শিশুর

কি দাবি করেন ইন্দ্রাণী?

ইন্দ্রাণী দাবি করেন গত বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূলের হয়ে প্রচার করেছিলেন (Indrani Halder TMC Controversy) । তিনি বলেন, এটি তাঁর পেশা এবং মাচা অনুষ্ঠানের মতোই অর্থ নিয়ে প্রচারে গিয়েছিলেন। স্বামীর আপত্তি সত্ত্বেও টাকা দিয়ে কাজের প্রস্তাব পাওয়ায় তিনি প্রচারে সম্মতি দেন।

মমতার প্রতি শ্রদ্ধা রেখেও নিজের ক্ষোভ প্রকাশ করে ইন্দ্রাণী বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্যসভা বা বিধানসভায় পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু সেই সুযোগ কখনও আসেনি। তাঁর অভিযোগ, তাঁর চেয়ে অনেক জুনিয়র শিল্পীরা সাংসদ-বিধায়ক হলেও তিনি রাজনৈতিকভাবে কোনও পদ পাননি।

প্রচার অভিজ্ঞতায় ইন্দ্রাণীর বড় মন্তব্য –

নির্বাচনী প্রচারের অভিজ্ঞতা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন ইন্দ্রাণী (Indrani Halder TMC Controversy)। তিনি বলেন, যে এলাকাগুলিতে তাঁকে প্রচারে পাঠানো হয়েছিল, সেখানেই তৃণমূলের পরাজয়ের সম্ভাবনা তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। রাজনৈতিক পালাবদলের পর বিজেপির নেত্রী অগ্নিমিত্রা পাল ও বিধায়ক পাপিয়া অধিকারীদের সঙ্গে পুরনো বন্ধুত্বের কথাও জানান ইন্দ্রাণী। নতুন সরকারকে শুভেচ্ছা জানানো নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেটি ছিল নিছক সৌজন্য বলে তিনি দাবি করেন।

ইন্দ্রাণীর মন্তব্যে ফের সামনে এল তারকা-রাজনীতির অন্দরমহলের ক্ষোভ। প্রচার, (Indrani Halder TMC Controversy) পারিশ্রমিক ও রাজনৈতিক প্রতিশ্রুতি – সব নিয়েই তাঁর বক্তব্য স্পষ্ট। মমতা ব্যানার্জির প্রতি শ্রদ্ধা থাকলেও পদ না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে ইন্দ্রানী হালদারের এবং তাঁর বিস্ফোরক মন্তব্যকে ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর চর্চা। অভিনেত্রীর এই বিস্ফোরক বক্তব্য এখন রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now