যাদবপুরকাণ্ডের পর ফের উত্তপ্ত যাদবপুর। ABVP-র মিছিল ঘিরে যাদবপুর থানার কাছে (Jadavpur ABVP- SFI News) ব্যাপক উত্তেজনা ছড়ায়। গোলপার্ক থেকে যাদবপুরের দিকে যাওয়ার পথে পুলিশের ব্যারিকেডের সামনে আটকে যায় মিছিল। ব্যারিকেড সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ABVP সমর্থকেরা। প্রথম ব্যারিকেড ভেঙে ফেললে দ্বিতীয় ব্যারিকেডও ভাঙার চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোলপার্ক থেকে যাদবপুরমুখী রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এরপর ক্যাম্পাসের দিকে এগিয়ে যান ABVP সমর্থকেরা।
আরও পড়ুন – PM Modi 15 August Speech : ৮০ তম স্বাধীনতা দিবসে মোদির বড় ঘোষণা , লালকেল্লা ভাষণের ১০ মূল পয়েন্ট
এইট বি-তে SFI-র অবস্থান ঘিরে উত্তেজনা
অন্যদিকে, যাদবপুর এইট বি-তে SFI-র অবস্থানকে (Jadavpur ABVP- SFI News) ঘিরেও উত্তেজনা ছড়ায়। পুলিশের ব্যারিকেডের সামনে শুরু হয় ধস্তাধস্তি। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন দীপ্সিতা, দেবাঞ্জন-সহ SFI সমর্থকেরা। পুলিশ বাধা দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরে এইট বি বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় বসে পড়েন তাঁরা। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়।
৪ নম্বর গেটে ABVP-র মিছিল ঘিরে তুলকালাম
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটেও ABVP-র মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, মিছিল থেকে কয়েকজন ৪ নম্বর গেট টপকে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন। বাইরে থেকে জলের বোতল ও ডিম ছোড়ার অভিযোগও ওঠে ABVP-র বিরুদ্ধে। পাল্টা ABVP-র অভিযোগ, প্রতিবাদ (Jadavpur ABVP- SFI News) জানাতে গেলে SFI-সহ বামপন্থী ছাত্র সংগঠনের সমর্থকেরা তাঁদের উপর চড়াও হন এবং জাতিবিদ্বেষমূলক মন্তব্য করা হয়। অন্যদিকে, ABVP সমর্থকেরাও ক্যাম্পাসে ঢুকে SFI-সহ বাম ছাত্র সংগঠনের সমর্থকদের উপর চড়াও হন বলে পাল্টা অভিযোগ ওঠে। ফলে যাদবপুরে দু’পক্ষের সংঘাত ঘিরে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে।






