দুর্গাপুজোর আগেই সুরাপ্রেমীদের জন্য এল খারাপ খবর (Liquor Price in Durga Puja)। উৎসবের মরশুমে রাজ্যে বাড়তে পারে বিয়ার, বিদেশি মদ এবং ভারতে তৈরি মদের দাম। আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে মদের নতুন মূল্য কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।
আড়ও পড়ুন- Suvendu Adhikari : আম্বানিদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
কোন কোন মদে নতুন দাম নির্ধারণ
পশ্চিমবঙ্গ স্টেট বেভারেজেস কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই তিন ধরনের মদের জন্য নতুন মূল্য কাঠামো তৈরির কাজ শুরু করেছে (Liquor Price in Durga Puja)। ৩ সেপ্টেম্বর রাজ্য পানীয় নিগমের দফতরে বিদেশি মদ, বিয়ার ও ভারতে তৈরি মদ সরবরাহ সংক্রান্ত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা EOI নিয়ে বৈঠক হয়। সেখানে প্রস্তুতকারক ও সংস্থাগুলিকে নতুন দাম নির্ধারণ করে নথি জমা দিতে বলা হয়েছে।
নির্ধারিত নতুন দাম প্রচলিত আবগারি আইন মেনেই করতে হবে (Liquor Price in Durga Puja)পাশাপাশি ৩০ জুনের সর্বভারতীয় সর্বনিম্ন নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম নির্ধারণ এবং তার সঙ্গে পণ্য মজুত ও পরিচালনার খরচ যুক্ত করার কথা বলা হয়েছে ।
দুর্গাপূজোর আগেই বাড়ছে মদের দাম!
দুর্গাপুজোর আগেই মদের দাম বাড়ার সম্ভাবনা স্পষ্ট (Liquor Price in Durga Puja)। তবে ঠিক কত টাকা বা কত শতাংশ দাম বাড়বে, কিংবা কোন ব্র্যান্ডে কতটা পরিবর্তন হবে, তা এখনও জানানো হয়নি। নতুন মূল্য প্রকাশের পরই বোতলপিছু প্রকৃত দামবৃদ্ধির বিষয়টি পরিষ্কার হবে।
এদিকে দোকানে থাকা পুরনো দামের মদ বৈধ বোতল-লেবেল নথিভুক্তির সময়সীমা পর্যন্ত বিক্রি করা যাবে। পুজোর সময়ে যাতে সরবরাহে কোনও ঘাটতি না হয়, সে জন্য প্রস্তুতকারকদের নিয়মিত সরবরাহ বজায় রাখার নির্দেশও দেওয়া হয়েছে (Liquor Price in Durga Puja)।




