---Advertisement---

Question Paper Leak : আবারও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, সঙ্গ দিলো ‘ককরোচ জনতা পার্টি’

October 5, 2026 1:52 PM
Question Paper Leak
---Advertisement---

আবারও প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে তোলপাড় পুনে ।সরকারি চাকরির (Question Paper Leak) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভে সরব চাকরিপ্রার্থীরা। মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (MPSC) আন্দোলনে নেমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্ত এবং সমস্যা সমাধানের দাবি জানিয়েছে । তাদের বক্তব্য , বারবার এমন অভিযোগ ওঠায় পরীক্ষাথীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে । এই পরিস্থিতিতে চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে । অভিজিৎ দীপকে চাকরিপ্রার্থীদের দাবির প্রতি সমর্থন করে তাঁদের ন্যায় অধিকারের জন্য চলা আন্দোলনের পাশে থাকার কথা জানিয়েছেন।

আরও পড়ুন – Koyel Mallick : ঘাসফুল ছেড়ে পদ্মে কোয়েল, রাজ্যসভায় BJP প্রার্থী

কী মন্তব্য করলেন অভিজিৎ দীপকে ?

MPSC পরীক্ষার্থীদের আন্দোলনের (Question Paper Leak)পাশে দাঁড়াল ‘ককরোচ জনতা পার্টি’। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ জানিয়েছেন, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ২০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে MPSC চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছে, তার প্রতি সমর্থন জানিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে অভিজিৎ বলেন, পরীক্ষার্থীদের ন্যায্য দাবির লড়াইয়ে CJP তাঁদের পাশে রয়েছে। তাঁর বক্তব্য, তরুণ পরীক্ষার্থীদের অভিযোগ ও দাবিকে সরকারকে গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। মহারাষ্ট্রের ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে ন্যায়বিচার ও জবাবদিহিতার এই লড়াইয়ে ‘ককরোচ জনতা পার্টি’ দৃঢ়ভাবে পরীক্ষার্থীদের পাশে থাকবে বলেও জানান তিনি।

এর পাশাপাশি, আন্দোলনরত MPSC পরীক্ষার্থীদের সঙ্গে (Question Paper Leak)সাক্ষাতের একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন CJP-র প্রতিষ্ঠাতা। সেখানে সাংবাদিকদের তিনি জানান, পরীক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনতেই তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অথচ বিষয়টি নিয়ে সরকারের তরফে যথেষ্ট তৎপরতা দেখা যাচ্ছে না। পরীক্ষার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট করেন, MPSC চেয়ারম্যান পদ থেকে না সরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে CJP।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now