---Advertisement---

Sheikh Hasina Assets : জমি-বাড়ি থেকে কোটি টাকার সঞ্চয়, কী রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে?

September 8, 2026 7:34 PM
Sheikh Hasina Assets
---Advertisement---

দেড় বছর ও বেশি ভারতে অবস্থান করে রয়েছেন (Sheikh Hasina Assets) বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে গণহত্যার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে দাবি, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই জোরকদমে এগোচ্ছে। এই আবহেই ফের সামনে এসেছে হাসিনার নির্বাচনী হলফনামা, যেখানে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিস্তারিত হিসেব উল্লেখ রয়েছে।

আরও পড়ুন – Durga Puja Ad Controversy : দুর্গার দশ হাত নয়, ১১ হাত! সরকারি বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক

হলফনামা অনুযায়ী, শেখ হাসিনার মোট সম্পত্তির পরিমাণ (Sheikh Hasina Assets) বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩৪ লক্ষ টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ টাকার সমান। তাঁর হাতে নগদ ছিল ২৮ হাজার ৫০০ বাংলাদেশি টাকা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে জমা ছিল প্রায় ২ কোটি ৩৯ লক্ষ টাকা।

এছাড়া ১৫ বিঘারও বেশি কৃষিজমি, তিনটি গাড়ি, সোনা ও মূল্যবান ধাতু, আসবাবপত্রেরও উল্লেখ রয়েছে সম্পত্তির তালিকায় (Sheikh Hasina Assets) । তিনটি গাড়ির মধ্যে একটি উপহার হিসেবে পাওয়া হলেও তার মূল্য উল্লেখ করা হয়নি, বাকি দুই গাড়ির সম্মিলিত মূল্য ৪৭ লক্ষ ৫০ হাজার বাংলাদেশি টাকা।

কী কী রয়েছে শেখ হাসিনার সম্পত্তির তালিকায়?

হলফনামায় সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর মূল্য দেখানো হয়েছে ১৩ লক্ষ ২৫ হাজার বাংলাদেশি টাকা এবং আসবাবপত্রের মূল্য ৭ লক্ষ ৪০ হাজার টাকা (Sheikh Hasina Assets)। এদিকে তাঁকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা এবং সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়ার মধ্যেই নিজের দেশে ফেরার ইচ্ছার কথাও স্পষ্ট করেছেন হাসিনা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছা রয়েছে তাঁর এবং সেই ফেরা ক্ষমতার জন্য নয়, বরং দেশের মানুষ ও রাজনৈতিক সংকটের পাশে দাঁড়ানোর জন্য।

কবে দেশে ফিরতে চান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?

প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে ভারতে আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina Assets)। বাংলাদেশে তাঁর বিচার হয়েছে এবং ফাঁসির সাজাও ঘোষণা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তাঁকে ঢাকার হাতে প্রত্যর্পণ করা নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিমধ্যেই চাপানউতোর চলেছে। গত ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হাসিনা দৃঢ়কণ্ঠে জানান, মৃত্যু পরোয়ানা নিয়েই তিনি ডিসেম্বর, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার মাসে দেশে ফিরতে চান।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now