---Advertisement---

NEPAL: দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী রূপে শপথ বাক্যপাঠে সুশীলা কার্কি

September 13, 2025 9:55 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: বাংলাদেশের ধারা অনুসরণ করে নেপালেও জেন জ়ি আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হল কেপি শর্মা ওলির সরকার। তাঁর পদত্যাগের মাত্র তিন দিনের মাথায় ইতিহাস তৈরি করল হিমালয়তলী দেশ। শুক্রবার রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবন শীতল নিবাস-এ শপথ নিয়ে নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি। জেন জ়ি-গোষ্ঠীই তাঁকে বর্তমান প্রধানমন্ত্রী রূপে নির্বাচন করে।

প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের ঘটনাকে স্বাগত জানিয়েছে ভারত। নয়াদিল্লির বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, “মাননীয়া সুশীলা কার্কির নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে আমরা স্বাগত জানাই। আশা করি, এটি নেপালে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে।” একইসঙ্গে দুই দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।
শুক্রবার ভারতীয় সময় রাত সোয়া ন’টার (৯:৩০মিনিট) কিছু পরেই শপথ নেন ৭৩ বছরের সুশীলা কার্কি। তাঁকে শপথ বাক্য পাঠ করান নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল। দায়িত্ব নেওয়ার পরই সংসদ ভেঙে নতুন নির্বাচনের ডাক দেন নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now