---Advertisement---

Weather : নবমীর দুপুরে মুষলধারে বৃষ্টি কলকাতায়! দমকা হাওয়া,বজ্রপাত-সহ বৃষ্টির সতর্কতা আরও চার জেলায়

October 1, 2025 10:00 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক : অষ্টমীর রাত কেটে গেল হালকা বৃষ্টির মধ্যে দিয়েই। কিন্তু নবমীর দুপুর নামতেই কলকাতায় নামে মুষলধারে বৃষ্টি। দুপুর আড়াইটে থেকে শুরু হয় মাঝারি বৃষ্টিপাত ও দমকা হাওয়া।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর থেকে বিকেল পর্যন্ত কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়ার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তাই নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়ও দুপুর থেকেই অঝোরে বৃষ্টি শুরু হয়েছে।হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। এটি উত্তর-পূর্ব দিকে সরে গিয়ে নবমীর বিকেলের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আগামী ৩ অক্টোবরের মধ্যে সেটি আরও গভীর নিম্নচাপে রূপ নেবে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে।এর প্রভাবেই পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি চলতে থাকবে। দশমীর দিন অর্থাৎ বৃহস্পতিবার ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি শুক্রবার ও শনিবারও শহরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now