নতুন iPhone কেনার পরিকল্পনা থাকলে আর কয়েকদিন অপেক্ষাই হতে পারে লাভজনক সিদ্ধান্ত (Flipkart GOAT Sale 2026)। আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে Flipkart GOAT Sale 2026। সেল শুরুর আগেই Flipkart অ্যাপে বিভিন্ন iPhone মডেলের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে, যা ক্রেতাদের মধ্যে উৎসাহ বাড়িয়েছে। বিশেষ করে iPhone 17 সিরিজের উপর নজর রয়েছে প্রযুক্তিপ্রেমীদের।
আরও পড়ুন- Humayun Kair Got notice: ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যকে ঘিরে হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশের নোটিশ!
iPhone 17-এর সম্ভাব্য দাম কত হতে পারে-
Flipkart-এর টিজার অনুযায়ী, iPhone 17-এর সম্ভাব্য দাম শুরু হতে পারে ৭০,৯৯০ টাকা থেকে (Flipkart GOAT Sale 2026)। একই সঙ্গে iPhone 17 Pro-এর দাম প্রায় ১,১২,৯০০ টাকা এবং iPhone 17 Pro Max-এর সম্ভাব্য দাম ১,২৭,৯০০ টাকা হতে পারে। এছাড়া iPhone 17 Air পাওয়া যেতে পারে ৯৫,৯০০ টাকায় এবং iPhone 17e-এর সম্ভাব্য দাম ৬০,৯০০ টাকা।
কোন কোন iPhone মডেলে থাকছে আকর্ষণীয় অফার–
শুধু নতুন সিরিজই নয়, পুরনো iPhone মডেলগুলিতেও থাকছে আকর্ষণীয় অফার (Flipkart GOAT Sale 2026)। সম্ভাব্য তালিকা অনুযায়ী, iPhone 16 পাওয়া যেতে পারে ৫৯,৯০০ টাকায়, iPhone 16 Plus-এর দাম হতে পারে প্রায় ৭৩,৯০০ টাকা। বাজেট ক্রেতাদের জন্য iPhone 16e-এর সম্ভাব্য দাম ৫৫,৯০০ টাকা এবং iPhone 15 মিলতে পারে মাত্র ৪৯,৯০০ টাকায়।
এছাড়াও নির্বাচিত ব্যাঙ্ক কার্ডে অতিরিক্ত ছাড়, এক্সচেঞ্জ অফার এবং No-Cost EMI-সহ একাধিক ফাইন্যান্স সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে (Flipkart GOAT Sale 2026)। উল্লেখ্য, সম্প্রতি Apple তাদের MacBook, iPad এবং Mac-এর দাম বাড়িয়েছে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আগামী দিনে iPhone 17 সিরিজের দামও বাড়তে পারে। তাই সম্ভাব্য মূল্যবৃদ্ধির আগে Flipkart GOAT Sale 2026 অনেকের জন্য সাশ্রয়ী দামে নতুন iPhone কেনার বড় সুযোগ হয়ে উঠতে পারে।
