বিতর্কিত ‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যকে ঘিরে আরও জটিলতায় পড়লেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir Got notice)। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পর এবার তাঁর বাড়িতে পৌঁছে নোটিশ দিল রাজ্য পুলিশ। জানা গিয়েছে, রেজিনগর ও শক্তিপুর থানার পক্ষ থেকে তাঁকে তলব করা হয়েছে।
হুমায়ুন কবীরের উস্কানিমূলক বক্তব্য-
গত সপ্তাহে মুর্শিদাবাদের রেজিনগরের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে হুমায়ুন কবীর বলেন, ভরতপুরে ভোটে হেরেও বিজেপি আস্ফালন করছে (Humayun Kabir Got notice)। তিনি দাবি করেন, তিনি ময়দানে নামলে বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। পাশাপাশি তিনি বলেন, “আমি যে দিন মুসলমানদের নিয়ে ময়দানে নামব, সে দিন স্যাটা ভাঙা মার শুরু হবে।” এই মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
ঘটনার পর সোমবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Humayun Kabir Got notice)। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের মন্তব্য বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, “এনাফ ইজ এনাফ। আগে যারা ওই সভার আয়োজন করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তারপর আপনার কাছে পৌঁছব। এটাই আপনার শেষ এমন মন্তব্য হওয়া উচিত।”
মুখ্যমন্ত্রীর কড়া প্রতিক্রিয়ার পরই হুমায়ুনের বাড়িতে নোটিশ–
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই সক্রিয় হয় পুলিশ। সোমবার রাতেই রেজিনগরের ওই সভার দুই আয়োজক আমিনুল শেখ ও গোলাম মোস্তাফাকে গ্রেফতার করা হয়। এরপর হুমায়ুন কবীরের বাড়িতেও নোটিশ পৌঁছে দেয় পুলিশ (Humayun Kabir Got notice)।তবে নিজের অবস্থান থেকে সরেননি হুমায়ুন কবীর। বিধানসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেন, “আমি ক্ষমা চাওয়ার মতো কোনও কথা বলিনি। তাই ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই।” এখন এই ঘটনায় পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
