ফুটবল ম্যাচ চলাকালীন আচমকাই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ঝাড়খণ্ডের (Footballer Death News ) বোকারো জেলায় খেলার সময় মাঠের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ৩৭ বছর বয়সি ফুটবলার কাজরা মুর্মু। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাঁর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টুর্নামেন্টের পরিবেশ বদলে যায় শোকে। এলাকায় নেমে আসে গভীর শোকের আবহ। খবর পেয়েই পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছন।
আরও পড়ুন- Flight Hijack News : আকাশে উঠতেই বিপদসংকেত! ১৮০ যাত্রীর বিমানে হাইজ্যাক জল্পনা
সেখানে তাঁরা ঘটনার প্রতিবাদ জানান এবং পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি তোলেন। মুর্মুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন স্থানীয় এজেএসইউ নেতা রাজেশ বিশ্বকর্মা। তাঁর কথায়, মুর্মু ছিলেন এলাকার প্রতিশ্রুতিশীল ফুটবলারদের মধ্যে অন্যতম।
মৃত্যুর আসল কারন কী ?
টানা তিন দিন নিরন্তর টুর্নামেন্ট চলায় এমন ঘটনা ঘটেছে (Footballer Death News ) বলে ধারণা সহফুটবলারদের । ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, কাজরা বল নিয়ে দৌড়নোর সময় প্রতিপক্ষের একজন স্লাইডিং ট্যাকল করেন। তারপরই তিনি মাঠে অচৈতন্য হয়ে লুটিয়ে পড়েন। অন্য খেলোয়াড়রা সবাই ছুটে আসে এবং তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। কিছু সময়ের জন্য খেলা স্থগিত রাখা হয় , সূত্রের খবর। আশঙ্কা জনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় কোনও সাড়া না মেলায় , রাতে তাঁকে মৃত বলে ঘষনা করা হয়।
হাসপাতাল সূত্রে খবর –
ডিভিসি হাসপাতালের চিকিৎসক অরবিন্দ কুমারের (Footballer Death News ) প্রাথমিক বক্তব্য অনুযায়ী, কাজরা মুর্মুর শরীরে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ম্যাচ চলাকালীন আচমকাই তিনি মাঠে পড়ে জ্ঞান হারান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।
শরীরে দৃশ্যমান চোট না থাকায় মৃত্যুর সঠিক কারণ নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনও অভ্যন্তরীণ আঘাত ছিল কি না, তা ময়নাতদন্তের রিপোর্টেই স্পষ্ট হবে।খেলাধুলার মাঠে এ ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনা নতুন নয়; অনেক ক্ষেত্রেই হৃদ্যন্ত্রের সমস্যাকে সম্ভাব্য কারণ হিসেবে দেখা যায়।






