যুবভারতীতে লিওনেল মেসিকে দেখতে গিয়ে যারা প্রতারিত হয়েছিল তাদের ( Free Tickets Announcement) জন্য বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যুবভারতীতে ৬ অক্টোবর মুখোমুখি হবে ভারত ও উরুগুয়ে। সেখানে ২২ হাজার টিকিট বিনামূল্যে প্রতারিত দর্শকদের দেওয়া হবে। যারা অনলাইন টিকিট কেটে ছিলেন মেসিকে দেখার জন্য তাদের ফোনে নোটিফিকেশন যাবে। সেখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে। ওই নম্বরে যথাযথা প্রমাণপত্র পাঠালে মিলবে বিনামূল্যে টিকিট, এমন টাই বলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন – Asian Games Gold : পাকিস্তানকে বধ করে এশিয়ান গেমসে সোনা ছিনিয়ে নিল ভারত !
অন্য ম্যাচের টিকিট পাবেন বঞ্চিতরা :
গত বছরের ডিসেম্বরে মেসিকে এক ঝলক দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ( Free Tickets Announcement) উপচে পড়েছিল দর্শকের ভিড়। আগে থেকেই টিকিট কেনা থাকলেও অনুষ্ঠানস্থলের চরম বিশৃঙ্খলার কারণে বহু মানুষ প্রিয় তারকাকে ঠিকমতো দেখতে পারেননি। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে মেসিকেও নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থল ছাড়তে হয়। এরপর টিকিট বিক্রি, অনুষ্ঠান পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে নানা প্রশ্ন ওঠে।
ক্ষতিগ্রস্ত দর্শকদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস মিললেও দীর্ঘদিন বিষয়টি নিয়ে স্পষ্ট কোনও পদক্ষেপ দেখা যায়নি। অবশেষে সেই দর্শকদের একাংশের জন্য এল বড় ঘোষণা। মেসির ম্যাচের অনলাইন টিকিট কেনার তথ্য যাচাই করে ২২ হাজার দর্শককে আগামী ৬ অক্টোবর ভারত-উরুগুয়ে ম্যাচের টিকিট বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একের পর এক যুবভারতীতে বড়ো ম্যাচ:
ব্রাজ়িলের ম্যাচের রেশ কাটতে না কাটতেই ফের বড় আন্তর্জাতিক ( Free Tickets Announcement) ফুটবল ম্যাচের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ৬ অক্টোবর যুবভারতীতে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। বিশ্বকাপজয়ী শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে এই লড়াই নিয়ে ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। তবে ম্যাচটির বাড়তি আকর্ষণ থাকছে মেসি-পর্বের সঙ্গে যুক্ত দর্শকদের জন্যও। গত বছর টিকিট কেটেও মেসিকে দেখতে না-পাওয়া ২২ হাজার দর্শক এবার কোনও খরচ ছাড়াই যুবভারতীতে বসে ভারত-উরুগুয়ে ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন।






