আর জি কর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের জামিনের (RG Kar Rape Case Protest) প্রতিবাদে ১২ নভেম্বর আর জি কর মেডিক্যাল থেকে মিছিল করা হবে। প্রতিবাদ মিছিলের . নাম ‘ভয়েস অফ অভয়া’ ও ‘ভয়েস অফ উইমেন’। পরে অবশ্য CBI দফতর অভিযানেরও ডাক দিয়েছেন তিনি। সেই নিয়ে ফের মুখ খুলেছেন অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এবং অভয়ার বাবা।
কী বলছেন রত্না দেবনাথ?
সাংবাদিক বৈঠক করে রত্না দেবনাথ বলেন, “১২ নভেম্বর আর জি কর (RG Kar Rape Case Protest) থেকে মিছিল। সমস্ত স্তরের নাগরিকদের আহ্বান জানাচ্ছি আমরা। বিশেষ করে মহিলাদের আহ্বান জানাচ্ছি যে রাস্তায় নেমে প্রমাণ করুন, কোনও সরকারের মুখাপেক্ষী হয়ে নেই আপনারা। আপনারা আন্দোলন করে দাবি আদায় করার জন্য রাস্তায় নেমেছেন। সিবিআই-কে বুঝিয়ে দিন, যতই তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করুক, যতই তথ্য না দিক, চেপে দিক, মানুষ কিন্তু প্রতিবাদে আছে, রাস্তায় আছে। হতাশার কোনও জায়গা নেই।”
এ প্রসঙ্গে কী বললেন রাহুল সিনহা?
বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “সন্দীপ ঘোষের জামিন পাওয়াটা (RG Kar Rape Case Protest) আমাদের ক্ষেত্রে অবাক লেগেছে। পরিষ্কার ভাবে বলতে চাই, জামিন না পেলেই ভালো হতো। কিন্তু বিচারকের উপর আমরা হস্তক্ষেপ করতে পারি কি কেউ? জামিন দেওয়া, না দেওয়া সম্পূর্ণ বিচারব্যবস্থার উপর নির্ভরশীল। আর জামিন পাওয়াটাও একজন ব্যক্তির নৈতিক অধিকার।পরিষ্কার বলতে চাই, বিচারপতির এই জামিনের আদেশ বাংলার কারও ভাল লাগেনি।”
অভয়া কান্ডের পর কেটে গেছে অনেক গুলো দিন, তবুও বিচার পায়নি অভয়ার পরিবার। এই ঘটনায় শোকস্তম্ভ গোটা পরিবার সহ পশ্চিমবঙ্গবাসী। বহু মিটিং মিছিল হয়েছে আগেও তবে বিচার এখনো অধরা, দেখা যাক এবারের প্রতিবাদ মিছিলের কী প্রভাব পরে আম জনতার ওপর, প্রশাসন এখন কী পদক্ষেপ নেয় এটার অপেক্ষায় মানুষ ।






