---Advertisement---

ATHLETICS: শুরু হচ্ছে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-নিরাজের দিকে তাকিয়ে গোটা দেশ

September 13, 2025 10:19 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: শনিবার (১৩ সেপ্টেম্বর) জাপানের টোকিওতে শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।  টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়ার ‘বদলা’র লড়াই। ন’দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৯ জন ভারতীয় অ্যাথলিট। সবার নজর থাকবে জ্যাভলিন থ্রো তারকা, দুই-বারের অলিম্পিক পদকজয়ী নীরজ চোপড়ার দিকে।

গত অলিম্পিকে পাকিস্তানের আরশাদ নাদিমের কাছে হেরে সোনা হাতছাড়া হয়েছিল নীরজের। এ বারও সেই নাদিমকে টক্কর দিতে নামছেন তিনি। পাশাপাশি জার্মান প্রতিদ্বন্দ্বী জুলিয়ান ওয়েবারও থাকবেন বড় চ্যালেঞ্জ হয়ে। ওয়েবার সম্প্রতি জুরিখ ডায়মন্ড লিগে ৯১.৫১ মিটারের বিশাল থ্রো করে সেরা হয়েছিলেন।

নীরজের ম্যাচ রয়েছে বুধবার (১৮ সেপ্টেম্বর), আর প্রতিযোগিতা চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। উল্লেখযোগ্য, ভারত এখনও পর্যন্ত এই আসরে তিনটি পদক জিতেছে—অঞ্জু ববি জর্জ (২০০৩), নীরজ চোপড়া (২০২২ ও ২০২৩)। এবার অ্যাথলিটরা চাইবেন সেই সংখ্যা আরও বাড়াতে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now