---Advertisement---

INDIA: ভারতীয় ক্রিকেট টিমে ফিরছেন ‘ক্যাপ্টেন কুল’!

September 12, 2025 9:04 AM
---Advertisement---

২৪ আওয়ার্স টিভি ডেস্ক: আবারও জাতীয় দলে ফিরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, বরং মেন্টরের ভূমিকায় দেখতে পাবো আমরা তাকে। আসন্ন টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের পাশে মেন্টর হিসেবে ধোনিকে চাইছে বিসিসিআই।
তবে ধোনি আসলেই এই দায়িত্ব নেবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, বর্তমানে ভারতীয় দলের দায়িত্বে রয়েছেন গৌতম গম্ভীর। সদ্য চ্যাম্পিয়নস ট্রফি জেতার পরেও বোর্ডের এই নতুন পরিকল্পনা গম্ভীরের প্রতি তাদের আস্থার প্রশ্ন তুলছে।

২০০৭ সালে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া ধোনির নেতৃত্বেই। সেই অভিজ্ঞতা ও কৌশলের উপর আজও বোর্ডের গভীর আস্থা রয়েছে। বিসিসিআইয়ের মতে, ড্রেসিংরুমে ধোনির উপস্থিতি দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের টি২০ বিশ্বকাপেও মেন্টর হিসেবে দেখা গিয়েছিল ধোনিকে। যদিও তখন আসেনি সাফল্য।

বরাবরই গম্ভীর বনাম ধোনির মধ্যে ছিল এক ঠান্ডার লড়াই। আর সেই কারণেই এখানে দেখা দিচ্ছে মূল প্রশ্ন। গম্ভীর কি ধোনির মেন্টরশিপ মেনে নেবেন?
২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ৯৭ রানের ইনিংসকে বারবার আড়াল করা হয়েছে ধোনির উইনিং হেলিকপ্টার শট দিয়ে—এমন অভিযোগ বহুবার তুলেছেন গম্ভীর। তাঁর মতে, ভারতে ব্যক্তিপূজোর প্রবণতা অতিরিক্ত। তবে কোচ হওয়ার পর থেকে তিনি সবসময় দলগত জয়কেই গুরুত্ব দিচ্ছেন, কোনও একক ক্রিকেটারকে নয়।

বোর্ড যদিও দাবি করছে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ও ফর্ম বিচার করেই দল নির্বাচন করা হয়েছে। তার সঙ্গে ধোনির নাম যুক্ত হলে ভারতীয় দলের শক্তি নিঃসন্দেহে বাড়বে। কিন্তু গম্ভীর মেনে নেবে বিসিসিআই-এর এই সিদ্ধান্ত?নাকি বোর্ডের কাছে আপত্তি তুলবেন?—এমন সব প্রশ্নের উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now