---Advertisement---

FIFA World Cup 2026: মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনাকে কি বাড়তি সুবিধা দিয়েছিলেন ম্যাচের রেফারি?

July 9, 2026 7:25 PM
FIFA World Cup 2026: মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনাকে কি বাড়তি সুবিধা দিয়েছিলেন ম্যাচের রেফারি?
---Advertisement---

ফিফা বিশ্বকাপ ২০২৬ এ আর্জেন্টিনা ও মিশরের রুদ্ধশ্বাস ম্যাচ ঘিরে এখন জোর বিতর্ক (FIFA World Cup 2026)। ম্যাচের প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং অন্যান্য ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকে ইতিহাস গড়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল মিশর। তবে ৭৯তম মিনিটের পর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় আর্জেন্টিনা।

আরও পড়ুন: Minakshi at Sitalkuchi: মীনাক্ষীকে লক্ষ্য করে ডিম ছোড়া, শীতলকুচিতে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি

লিওনেল মেসি একটি গোল করেন এবং আরেকটি গোলে অ্যাসিস্ট করেন। শেষ পর্যন্ত যোগ করা সময়ে এনজো ফার্নান্দেজের জয়সূচক গোলে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের জয় পায় আর্জেন্টিনা (FIFA World Cup 2026)। মহম্মদ সালাহর নেতৃত্বাধীন মিশর ম্যাচে রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। VAR-এর মাধ্যমে তাদের একটি গোল বাতিল করা এবং আর্জেন্টিনার জয়সূচক গোলের আগে পেনাল্টির আবেদন পর্যালোচনা না করায় প্রশ্ন তুলেছে দলটি। এই বিতর্কিত সিদ্ধান্তগুলির প্রতিবাদে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (EFF) ফিফার কাছে প্রধান রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে।

মিশরের অভিযোগে কি বদলাবে ফিফার সিদ্ধান্ত?

মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (EFF) ফিফার কাছে জমা দেওয়া অভিযোগে বিতর্কিত রেফারিংয়ের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে (FIFA World Cup 2026)। পাশাপাশি, ম্যাচ পরিচালনায় গুরুতর ভুলের অভিযোগ তুলে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তাঁর দলকে টুর্নামেন্টের বাকি ম্যাচ থেকে সরিয়ে দেওয়ার আবেদনও করেছে। অন্যদিকে, ফরাসি সংবাদমাধ্যম L’Équipe-এর দাবি, লেতেক্সিয়ের পারফরম্যান্স খতিয়ে দেখবে ফিফা। তবে মিশরের অভিযোগ সফল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে, কারণ রেফারি নিয়োগ বা অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত শুধুমাত্র ফিফা রেফারিজ কমিটির হাতে।

রেফারিদের বিরুদ্ধে এমন অভিযোগ কি নতুন?

বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক নতুন নয়। অতীতেও একাধিক ম্যাচে রেফারির সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। এর অন্যতম বড় উদাহরণ ২০০২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ (FIFA World Cup 2026)। দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারের পর রেফারি বাইরন মোরেনোর একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিল ইতালি। পরে মোরেনো ওই বিশ্বকাপে আর কোনও ম্যাচ পরিচালনা করেননি। যদিও ফিফা কখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি, ইতালির অভিযোগের কারণেই তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল কি না। ফলে শুধুমাত্র কোনও দেশের অভিযোগের ভিত্তিতে রেফারিকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার স্পষ্ট নজির এখনও নেই।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now