২৪ আওয়ার্স টিভি ডেস্ক :বর্ষার বৃষ্টি আপাতত থামছে না রাজ্যে। কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে অস্বস্তি বৃদ্ধি করতে পারে ভ্যাপসা গরম। মৌসুমী অক্ষরেখা দিঘা হয়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর – পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহার এবং ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্নাবাত। উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড পর্যন্ত অক্ষরেখা এর প্রভাবে জলীয় বাস্প বাড়বে দক্ষিণবঙ্গে এবং বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি বাড়বে। উত্তরবঙ্গে আজ , রবিবার বিক্ষিপ্তভাবে ভারি বৃষ্টি চলবে। সোম ও মঙ্গলবার অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ,কালিমপং ,আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির চার জেলায় বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টি ১১ এবং ১২ অগাস্ট। বুধ ও বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। শুক্রবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানা গিয়েছে আবহাওয়া দফতরের কাছ থেকে। রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
Weather: দক্ষিণে বৃষ্টি কমলেও উত্তরে চলবে দুর্যোগ!
August 10, 2025 12:21 PM
---Advertisement---
